শিরোনাম
জগন্নাথপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপপ্রচার রোধ ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে কুসুমবাগ শপিং সিটির সামনে যুবককে ছিনতাই ও অপহরণ চেষ্টার অভিযোগ জগন্নাথপুরে আলোচিত নাজিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী বটেশ্বর বাজারে দা হাতে হামলাচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মুখ খুললেন ইউপি সদস্য সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জগন্নাথপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপপ্রচার রোধ ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট নিউজ ডেস্ক / ২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

Manual7 Ad Code

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

Manual8 Ad Code

​সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য (Disinformation) ও অপপ্রচার রোধকল্পে সুনামগঞ্জের জগন্নাথপুরে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ও উপজেলা প্রশাসন আয়োজিত সকাল ১১ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নৈতিক, সামাজিক, গণতান্ত্রিক, উদার ও ধর্মীয় মূল্যবোধের বিকাশ এবং ইতিবাচক সামাজিক চেতনা জাগ্রত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার বিজ্ঞ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান। এর আগে প্রধান অতিথি কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়।
​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, “বর্তমান ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের যোগাযোগের পরিধি বাড়ালেও এর অপব্যবহার সমাজকে বিভ্রান্তির দিকে ঠেলে দিচ্ছে। যাচাই-বাছাই না করে তথ্য শেয়ার করা এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার সামাজিক সম্প্রীতি ও শৃঙ্খলার জন্য বড় হুমকি। কিছু অনলাইন পোটাল ব্যবহার হচ্ছে, নেই কোন কাগজ পএ, এগুলো বিষয়ে যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
​তিনি আরও উল্লেখ করেন, এই ধরনের অপপ্রচার রোধ করতে হলে প্রযুক্তিগত সচেতনতার পাশাপাশি নিজস্ব নৈতিক, সামাজিক, গণতান্ত্রিক, উদার এবং ধর্মীয় মূল্যবোধকে শক্তভাবে ধারণ করতে হবে। যুবসমাজ ও তরুণ প্রজন্মকে সত্য ও মিথ্যার ফার্ক বুঝতে হবে এবং ইতিবাচক সামাজিক চেতনা নিয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মহসীন উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, তথ্য প্রোগ্রাম অফিসার আশীষ চক্রবর্তী, উপজেলা বিএনপির আব্বায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার,
অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা এলজিডি প্রকশলী সোহারাব হোসেন, জগন্নাথপুর পৌরসভার উপ প্রকৌশলী সতী গোস্বামী, প্রাণিসম্পদ কর্মকর্তা এমদাদুল হক,উপজেলা বিএনপির যুগ্না আহব্বায়ক আব্দুস সোবান, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সুনুপ্রমুখ।
​সভায় স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
​সভায় সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধ, সাইবার সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মের মধ্যে ইতিবাচক মূল্যবোধ গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরিশেষে, সমাজ থেকে গুজব ও অপপ্রচার দূর করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয় এবং সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code