শিরোনাম
জৈন্তাপুরের ইউএনও সুনন্দা রায়কে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বদলি কণ্ঠশিল্পী মাহমুদাকে দিয়ে শুরু করে সাংবাদিক সাকিব সুলেরীকে ব্ল্যাকমেইলের চেষ্টা: অটোরিকশার জাল রশিদ উদ্ধার, পল্টন থানায় অভিযোগ বানারীপাড়া বিশারকান্দি ইউনিয়নে বিতর্কিত নিয়োগ আওয়ামীপন্থী ও পরিবারের সদস্যদের মেম্বর হিসেবে দায়িত্ব দেওয়ায় তীব্র ক্ষোভ পিতা-মাতার আনুগত্য এবং তাদের সাথে সদ্ব্যবহার করা সন্তানের ওপর অপরিহার্য >দুধরচকী জগন্নাথপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপপ্রচার রোধ ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে কুসুমবাগ শপিং সিটির সামনে যুবককে ছিনতাই ও অপহরণ চেষ্টার অভিযোগ জগন্নাথপুরে আলোচিত নাজিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী বটেশ্বর বাজারে দা হাতে হামলাচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মুখ খুললেন ইউপি সদস্য সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কণ্ঠশিল্পী মাহমুদাকে দিয়ে শুরু করে সাংবাদিক সাকিব সুলেরীকে ব্ল্যাকমেইলের চেষ্টা: অটোরিকশার জাল রশিদ উদ্ধার, পল্টন থানায় অভিযোগ

সিলেট নিউজ ডেস্ক / ২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি:
কণ্ঠশিল্পী মাহমুদা আক্তার মুক্তির বিরুদ্ধে প্রতারণা, ভুয়া কাগজপত্র তৈরি ও ব্ল্যাকমেইল করে ২০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। মিডিয়া ব্যক্তিত্ব, উপস্থাপক, লেখক ও ‘গরীবের মঞ্চ’ এবং ‘আব্বাস উদ্দীন একাডেমী’র সভাপতি সাকিব সুলেরীকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এ অপচেষ্টা চালানো হচ্ছে বলে তথ্য প্রমাণে বেরিয়ে এসেছে।কণ্ঠশিল্পী মাহমুদাকে দিয়ে শুরু করে সাংবাদিক সাকিব সুলেরীকে ব্ল্যাকমেইলের চেষ্টা: অটোরিকশার জাল রশিদ উদ্ধার, পল্টন থানায় অভিযোগ
​সম্প্রতি মুক্তি বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস ও সংস্থায় অটোরিকশা কেনার ভুয়া মেমো জমা দিয়ে সেগুলোর মালিকানা দাবি করে আসছিল। অনুসন্ধানের অংশ হিসেবে সরেজমিনে মুগদা স্টেডিয়ামে অবস্থিত ‘বিএস এন্টারপ্রাইজ’-এ গিয়ে সত্যতা যাচাই করা হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীর উপস্থিতিতে পুরনো ক্যাশমেমো বই ও রেজিস্ট্রার পরীক্ষা করে চাঞ্চল্যকর তথ্য মেলে।
​ক্যাশমেমো যাচাই করে দেখা যায়, বিএস এন্টারপ্রাইজ থেকে ক্রয় করা প্রায় ৭-৮টি গাড়ির আসল মেমোতে ক্রেতার নাম লেখা ছিল “সাকিব, সাংবাদিক, শান্তিনগর”। অথচ মাহমুদা আক্তার মুক্তি মূল ক্রেতার নাম ‘সাকিব’ কেটে নিজের নাম ‘মুক্তি’ এবং ঠিকানা বদলে ‘মালিবাগ’ বসিয়ে জাল রশিদের কপি তৈরি করেছে। শুধু বিএস এন্টারপ্রাইজই নয়, আরও একাধিক স্বনামধন্য প্রতিষ্ঠানের রশিদেও একই উপায়ে জালিয়াতি করে বিভিন্ন জায়গায় অটোরিকশাগুলোর কাস্টডি ও মালিকানা দাবি করছিল সে।
​অনুসন্ধানে আরও দেখা যায়, অটোরিকশার মতো বহুমূল্যের সম্পদ কেনার অর্থনৈতিক সামর্থ্য মুক্তির নেই। বর্তমানে মাসে মাত্র ১০ হাজার টাকা বেতনে মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত এই গায়িকার কোনো ব্যাংক ব্যালেন্স কিংবা আয়ের বৈধ উৎস নেই। অনুসন্ধানে ইসলামী ব্যাংকে তার অ্যাকাউন্টে সর্বসাকুল্যে এক হাজার টাকার বেশি লেনদেনের তথ্য পাওয়া যায়নি।
​উল্টো সাকিব সুলেরী পরিচালিত ‘উত্তর টেলিফিল্ম’ থেকে চিকিৎসা খরচ, বাসা ভাড়া ও দৈনন্দিন কেনাকাটার কথা বলে নেওয়া প্রায় ২৩ লক্ষ টাকা ঋণ এখনও পরিশোধ করেনি মুক্তি।
​সাকিব সুলেরীর ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের লক্ষ্যে একটি সংঘবদ্ধ চক্রকে সঙ্গে নিয়ে মুক্তি এই ষড়যন্ত্রে নেমেছে বলে জানা গেছে। এই জালিয়াতি ও ব্ল্যাকমেইলিংয়ের ঘটনায় ইতিমধ্যে রাজধানী পল্টন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। একজন উদীয়মান কণ্ঠশিল্পীর এমন বেইমানি ও একের পর এক জালিয়াতির ঘটনায় সাংস্কৃতিক ও মিডিয়া অঙ্গনে চরম ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code