শিরোনাম
প্রধানমন্ত্রীর বড়ো মনের পরিচয়, আমজনতার দলের তারেক রহমানকে সফরসঙ্গী করা, এক দারুণ উদ্যোগ ​তিতাসে ৩ দিনব্যাপী তৃতীয় কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন রক্ত দিন, জীবন বাঁচান”: সুনামগঞ্জের জগন্নাথপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত ফতুল্লায় ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী হেফাজতে জৈন্তাপুরের ইউএনও সুনন্দা রায়কে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বদলি কণ্ঠশিল্পী মাহমুদাকে দিয়ে শুরু করে সাংবাদিক সাকিব সুলেরীকে ব্ল্যাকমেইলের চেষ্টা: অটোরিকশার জাল রশিদ উদ্ধার, পল্টন থানায় অভিযোগ বানারীপাড়া বিশারকান্দি ইউনিয়নে বিতর্কিত নিয়োগ আওয়ামীপন্থী ও পরিবারের সদস্যদের মেম্বর হিসেবে দায়িত্ব দেওয়ায় তীব্র ক্ষোভ পিতা-মাতার আনুগত্য এবং তাদের সাথে সদ্ব্যবহার করা সন্তানের ওপর অপরিহার্য >দুধরচকী জগন্নাথপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপপ্রচার রোধ ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে কুসুমবাগ শপিং সিটির সামনে যুবককে ছিনতাই ও অপহরণ চেষ্টার অভিযোগ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রধানমন্ত্রীর বড়ো মনের পরিচয়, আমজনতার দলের তারেক রহমানকে সফরসঙ্গী করা, এক দারুণ উদ্যোগ

সিলেট নিউজ ডেস্ক / ২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

Manual6 Ad Code

অথই নূরুল আমিন:

সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চারদিনের জাপান সফর উপলক্ষ্যে, অনেক নামী -দামি সফরসঙ্গীদের সাথে ডাক পরেছিলো , আমজনতার দলের মোঃ তারেক রহমানের। এরকম উদ্যোগ দেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, মহৎ হৃদয়ের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করতেই হচ্ছে আমার । আমজনতার দলের মোঃ তারেক রহমান ব‍্যক্তি হিসেবে যদিও সমাজের উঁচু তলার কেউ নন। কিন্তু উনার কিছু কথা, এবং বিগত সময়ের বেশ কয়েকটি আন্দোলনের নেতৃত্ব দেয়া, মূলত কিছু লোকের মনের গহীনে স্থান করে নিতে সক্ষম হয়েছেন তিনি, আমজনতার দলের মোঃ তারেক রহমান একজন সহজ সরল ব‍্যক্তি এবং প্রকৃতপক্ষে একজন দেশপ্রেমিক নাগরিক । তাঁর মুখের গঠনের মাঝেও একটি সরল ভাব সবসময় লক্ষ্য করলে কিন্তু দেখা যায়।

Manual7 Ad Code

অন‍্যদিকে তাঁর কিছু স্পষ্ট কথার ভিডিও দেখে, দেশের ভিন্ন মতের কিছু জনগণ মোটেও খুশি নন তারেকের প্রতি। সেই কথাগুলোর সারসংক্ষেপ হলো। যথাক্রমে –
১. আমি জুলাইয়ের আন্দোলনকে বড়ো করতে গিয়ে ৭১ কে ছোট করতে পারবো না।
২. মুক্তিযোদ্ধাদের সম্মান নষ্ট হোক এমন কাজ আমি করতে পারবো না।
৩. আওয়ামী লীগের মধ‍্যে যারা অপরাধী নয়, তারা যেন নিরাপদে থাকে। তাদেরকে যেন অহেতুক হয়রানি করা না হয়।
৪. আমি মনে করি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেয়া উচিৎ।
৫. মুক্তিযোদ্ধাদের মাঝে কেউ মিথ্যা মামলায় জেলে থাকুক। এটা আমি চাই না।
৬. বতর্মান বিএনপি সরকারকে হেয়প্রতিপন্ন করে যখন জামায়াত এনসিপি এবং শিবিরের বিশাল বিশাল পোস্ট হয় ফেসবুকসহ সোস‍্যাল মিডিয়ায়। তখনই আমজনতার দলের তারেক অন‍্য একটি ভিডিওর মাধ‍্যমে সরাসরি জনগণের সামনে তুলে ধরেন সত্যি ঘটনাপ্রবাহ গুলো।
এছাড়া জামায়াত এনসিপি নিয়ে আমজনতার তারেক প্রায়সময় তাদের ভুলগুলো ধরে ভিডিও করে থাকেন।

Manual7 Ad Code

যার ফলে প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে জাপান সফরের তালিকায় আমজনতার দলের তারেকের নাম থাকায়, দেশের একটা শ্রেণির জনগণ তা বাঁকা চোখে দেখতে থাকেন। অনেকেই নানারকম কটুক্তি করতে থাকেন, আম তারেক আম তারেক বলতে থাকেন, এবার আম জাপানে রফতানি হবে মর্মেও তিরস্কার করতে থাকেন। এগুলো আসলে ছোট মনের এবং নোংরা চিন্তার বহিঃপ্রকাশ ছাড়া কিছুই নয়। যা মোটেও উচিৎ নয় বলে আমি মনে করি।

এই তো কয়েক মাস পূর্বে আমজনতার দলের নিবন্ধন পাওয়ার দাবিতে নির্বাচন কমিশন ভবনের প্রধান গেটের সামনে, আমরণ অনশন শুরু করেন এই তারেক। ঠিক এই সময় তিনি অসুস্থ হয়ে পরেন বারবার। প্রায় তিন সপ্তাহের বেশি সময় ধরে অনশন করতে হয়েছিলো তাকে। অবশেষে ( বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ) সয়ং উপস্থিত হয়ে তারেকের অনশন ভাঙ্গার চেষ্টা করেন। আমি মনে করি, সেদিনই
আমজনতার দলের তারেকের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া হয়ে যায়। কিন্তু নিন্দুকেরা তা অনুমান করতে পারেনি।

আমার প্রশ্ন হলো। আমজনতার দলের নিবন্ধন পেতে গিয়ে তারেকের কেন অনশন করতে হয়েছিলো দীর্ঘদিনের ? বারবার নির্বাচন কমিশনে ঘুরেও যখন কোনো সমাধান হয়নি, তখনই আমরণ অনশন করার সিদ্ধান্ত নেন তারেক। নির্বাচন কমিশন থেকে তারেককে মূল্যায়ন না করার প্রথম কারণ ছিলো। তিনি দরিদ্র। এর প্রথম কারণ ছিলো এই তারেক কোন শিল্পপতি নন। শিল্পপতিরা এই দেশে রাজনীতি দল করতে গেলে নিবন্ধন পাওয়ার জন্য অনশন করতে হয় না। এগুলো কলমের মারপ‍্যাচে আর টেলিফোনেই হয়ে যায় যখন তখন। আমার জানামতে এমন হয়েছেও বহু।

৫ই আগষ্ট ২৯২৪ এর পর অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই শুধু ডজনখানেক রাজনৈতিক দলের নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। তাদের মধ‍্যে অনেকের কিন্তু কোনো কর্মসূচি পর্যন্ত নেই। আসলে আমাদের সমাজ ব‍্যবস্থা মূলত ভালো নয় । আইন আছে আইনের প্রয়োগ নেই। দেশের প্রায় সকল সরকারি অফিসে ঘুষ বাণিজ্য চলছে। এখানে টাকা নেই তো আপনার কাজ নেই। যে দেশে প্রমোশনের টাকা উঠাতে গেলেও ঘুষ লাগে। এরকম জঘণ্য কাজের জন্য, আসলে এই লজ্জা আমরা রাখি কোথায়?

আমি তখনও তারেকের পক্ষে একটি কলাম লিখেছিলাম। লেখাটি বেশ কয়েকটি পত্রিকায় প্রকাশিত ও হয়েছিল। লেখাটি পড়ার জন‍্য আমজনতার দলের হোয়াটসঅ‍্যাপ নম্বরে পাঠিয়েও ছিলাম সম্ভবত। আসলে আমি লেখালেখি করি। সুন্দরের পক্ষে এবং অসুন্দরের বিপক্ষে। কোনো কিছু পাওয়ার আশায় আমি লেখালেখি করি না। আমি কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য লিখি না। একটি জাতি সুখে থাকবে ভালো থাকবে। সেরকম মন মানসিকতা নিয়েই আমি লেখালেখি করছি দীর্ঘ তিন যুগের বেশি সময় ধরে।

Manual5 Ad Code

আমজনতার দলের তারেক যখন নির্বাচন কমিশন ভবনের সামনে অনশনরত ছিলেন। তখন তিনি কয়েক দফা তৎকালীন সরকার প্রধান ড. মোহাম্মদ ইউনূসকে অকথ্য ভাষায় গালিও দিয়েছিলেন। কিন্তু গালি ছিলো অধিকার আদায়ের গালি। সেদিনের সেই গালি ছিলো মান – অভিমান রাগ – অনুরাগের গালি। কারণ তিনি ছিলেন প্রথমত কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ২০১৮ তারপর জুলাই ২০২৪। সেই অভিমান থেকে সরকার প্রধানের প্রতি ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে এমন গালি দেয়ার মুল সারমর্ম।

Manual7 Ad Code

সবশেষ বলতে চাই। প্রধানমন্ত্রীর জাপান সফরের তালিকায় আমজনতার দলের তারেকের নাম সফরসঙ্গী হিসেবে রাখার জন্য। আমার পক্ষ থেকে এবং দেশের দেশপ্রেমিক জনতার পক্ষ থেকে জানাই অপূন্ত শুভেচ্ছা ও অভিনন্দন। এরকম উদ্যোগ দুষ্টু লোকদের জন্য যেন থেমে না যায়, চলমান থাকুক প্রধানমন্ত্রীর এরকম বড়ো মনের কাজগুলো। দেশ এগিয়ে যাক, এগিয়ে যাক জনগণের স্বপ্ন গুলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বার্তা আসুক দেশের ভূক্তভোগী জনগণের জন‍্য, সফল হোক জাপান সফর। সবাই ভালো থাকবেন। আল্লাহ্ হাফেজ।

অথই নূরুল আমিন
রাজনৈতিক বিশ্লেষক কলাম লেখক ও রাষ্ট্রচিন্তক
প্রধান মুখপাত্র জাতীয় মানবসম্পদ উইং।
প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা গ্রন্থলেখক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code