শিরোনাম
চিকনাগুল ইউনিয়েনে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সাজাবেন জাহাঙ্গীর, মাদ্রাসায় মুন্নার অনুদান সিলেটে রায়হান হত্যা মামলায় এস আই আকবর এর মৃত্যুদণ্ড ২ কনস্টেবল এর যাবজ্জীবন রায় হয়েছে সবচেয়ে বেশি সুসম্পর্ক হবে যার সঙ্গে তিনি হলেন মহান আল্লাহ। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা তুরাগ নদী থেকে অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার, তদন্তের দাবি প্রধানমন্ত্রীর বড়ো মনের পরিচয়, আমজনতার দলের তারেক রহমানকে সফরসঙ্গী করা, এক দারুণ উদ্যোগ ​তিতাসে ৩ দিনব্যাপী তৃতীয় কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন রক্ত দিন, জীবন বাঁচান”: সুনামগঞ্জের জগন্নাথপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত ফতুল্লায় ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী হেফাজতে জৈন্তাপুরের ইউএনও সুনন্দা রায়কে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বদলি
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চিকনাগুল ইউনিয়েনে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সাজাবেন জাহাঙ্গীর, মাদ্রাসায় মুন্নার অনুদান

সিলেট নিউজ ডেস্ক / ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

Manual5 Ad Code

সিলেট নিউজ ডেস্ক :

সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার পরিবেশ সুন্দর করতে এগিয়ে এসেছেন সমাজসেবক ও ৬ নম্বর চিকনাগুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম এবং তাঁর ছোট ভাই লন্ডনপ্রবাসী জাকির আলম মুন্না। তাঁদের উদ্যোগ ও সহযোগিতায় স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রমে নতুন আশার সঞ্চার হয়েছে।

ঘাটেরচটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষগুলো রঙিন ও নান্দনিক করে শিশুদের জন্য সুন্দর শিক্ষার পরিবেশ গড়ে তুলতে যাবতীয় ব্যয়ভার বহনের আশ্বাস দিয়েছেন জাহাঙ্গীর আলম। প্রায় শতাধিক শিশুর এ শিক্ষাপ্রতিষ্ঠানটি ২০০০ সাল থেকে নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে পরিচালিত হয়ে আসছে। বিদ্যালয়টি স্থানীয় নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ার পাশাপাশি দুর্যোগকালীন সময়ে এলাকার মানুষের অন্যতম আশ্রয়কেন্দ্র হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়নে সম্প্রতি গঠিত উন্নয়ন কমিটি কাজ শুরু করেছে। এরই ধারাবাহিকতায় গত ২৫ অক্টোবর ২০২৬ তারিখে শ্রেণিকক্ষ সৌন্দর্যবর্ধনের কাজের শুভসূচনা হয়। শিশুদের জন্য পরিচ্ছন্ন, আকর্ষণীয় ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির এ উদ্যোগকে আগামীর প্রতি বিনিয়োগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে, মরহুম শেখ আব্দুর রহমান (শায়খে চারখাই রহ.)-এর স্মৃতিবিজড়িত পশ্চিম ঠাকুরের মাটি, চিকনাগুলের জামিয়া রাহমানিয়া ইসলামিয়া মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের কাজ এগিয়ে নিতে সহযোগিতার হাত বাড়িয়েছেন জাহাঙ্গীর আলমের ছোট ভাই লন্ডনপ্রবাসী জাকির আলম মুন্না। ভবনের জন্য ঢেউটিন কেনার উদ্দেশ্যে তিনি ৩০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন।

মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের নির্মাণকাজ সম্পন্ন হলে শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে বলে আশা করছেন মাদ্রাসা পরিচালনা কমিটি ও এলাকাবাসী। এ সহযোগিতার জন্য তাঁরা জাকির আলম মুন্নার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানিয়েছেন।

Manual2 Ad Code

স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এলাকাবাসী। তাঁদের মতে, সমাজের বিত্তবান, প্রবাসী ও সচেতন ব্যক্তিরা এগিয়ে এলে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত সীমাবদ্ধতা দূর করার পাশাপাশি শিশুদের মানসম্মত শিক্ষার সুযোগও বাড়বে।

Manual2 Ad Code

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এভাবে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিলে ঘাটেরচটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও জামিয়া রাহমানিয়া ইসলামিয়া মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং এলাকার শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Manual1 Ad Code

এ দুই মহতী উদ্যোগের জন্য জাহাঙ্গীর আলম ও জাকির আলম মুন্নার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাঁরা মহান আল্লাহর কাছে তাঁদের উদ্যোগ কবুল, উত্তম প্রতিদান এবং শিক্ষাপ্রতিষ্ঠান দুটিকে জ্ঞান ও সম্ভাবনার আলোকবর্তিকা হিসেবে গড়ে ওঠার তৌফিক কামনা করেছেন।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code