শিরোনাম
একটি সরকারের বিদেশনির্ভর ভাবনা, চীন সফরও জাপান সফরের প্রতিশ্রুতি, তোলা দুধে কি পোলা বাঁচে ? গুলশানে আমিন ফিজিওথেরাপি অ্যান্ড কাইরোপ্র্যাকটিক সেন্টারের যাত্রা শুরু ​বরিশালের উজিরপুরে আরআরএফ এনজিও ভবনের ৬টি সিসি ক্যামেরা চুরি: মামলার ১নং আসামি গ্রেফতার সাভারে ১ লাখ টাকা ছিনতাই: কুপিয়ে ও পিটিয়ে জখম, থানায় লিখিত অভিযোগ ছাতক উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ছাতকে গ্রামপুলিশদের মাঝে বাইসাইকেল পোশাক ও আনুষঙ্গিক সরঞ্জাম বিতরণ চিকনাগুল ইউনিয়েনে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সাজাবেন জাহাঙ্গীর, মাদ্রাসায় মুন্নার অনুদান সিলেটে রায়হান হত্যা মামলায় এস আই আকবর এর মৃত্যুদণ্ড ২ কনস্টেবল এর যাবজ্জীবন রায় হয়েছে সবচেয়ে বেশি সুসম্পর্ক হবে যার সঙ্গে তিনি হলেন মহান আল্লাহ। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

​বরিশালের উজিরপুরে আরআরএফ এনজিও ভবনের ৬টি সিসি ক্যামেরা চুরি: মামলার ১নং আসামি গ্রেফতার

সিলেট নিউজ ডেস্ক / ৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

Manual5 Ad Code

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:

Manual8 Ad Code

বরিশালের উজিরপুর হারতা বাজারের আরআরএফ এনজিওর একটি ভবন থেকে ৬টি সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়েরকৃত মামলার ১নং এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।  এজাহার সূত্রে জানা যায়, বরিশাল জেলার উজিরপুর থানাধীন ০৮ নং ওয়ার্ডের হারতা এলাকায় একতলা বিশিষ্ট একটি ভবন রয়েছে, যেখানে নিরাপত্তার স্বার্থে চারপাশে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। এজাহার নামীয় ১নং আসামি জাহিদ আলী (২০), ২নং আসামি মোহাম্মদ জাকির আলীসহ (৪৮) অজ্ঞাতনামা ৩/৪ জন দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। ভবনের চারপাশে সিসি ক্যামেরা থাকায় আসামিদের মাদক ব্যবসায় বাধা সৃষ্টি হতো। সিসি ক্যামেরার মাধ্যমে তাদের একাধিকবার ওই স্থান থেকে সরে যেতে বলা হলেও তারা গোপনে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল।  এরই জেরে গত ২০ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০:০০ ঘটিকা হইতে ২১ অক্টোবর ২০২৬ তারিখ ভোর আনুমানিক ০৪:০০ ঘটিকার মধ্যবর্তী যেকোনো সময় আসামিরা ওই ভবনে প্রবেশ করে। তারা ভবনে স্থাপিত ৬টি HIK-VISION ব্র্যান্ডের সিসি ক্যামেরা (যার আনুমানিক মূল্য ২৪,০০০ টাকা) চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে ভবনের ম্যানেজার সুমিত বড়ালের মাধ্যমে বিষয়টি জানা যায়। 
​এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে পুলিশ মামলার ১নং আসামিকে গ্রেফতার করেছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code