শিরোনাম
বানারীপাড়ায় উদয়কাঠী ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত জগন্নাথপুরে দিনদুপুরে ঘরে ঢুকে হামলা, ভাঙচুর ও শ্লীলতাহানির চেষ্টা; স্বর্ণালংকার ও নগদ টাকা লুট কবি মুকলেছ উদ্দিন, একটি জীবন, একটি ইতিহাস কলমেঃ এ.কে.এম কবির উদ্দীন মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সিলেটের সামিরা খান মাহি *বাংলাদেশের সর্বজনীন শিক্ষক-শিক্ষার্থী রূপরেখা: বৈষম্যের অবসান ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ* কোরআনের ভাষায় পরকাল নিয়ে ভয় নেই কাদের! দুধরচকী মুহূর্তেই সব শেষঃ বানারীপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে অকাল মৃত্যুতে থমকে গেল শিশির বাবুর পরিবার, জানাজা সম্পন্ন সাভারে অজ্ঞান পার্টির কবলে ‘রূপবানী’র সহকারী সম্পাদক নূর হোসাইন; সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসার অবহেলার অভিযোগ সিলেট-জগন্নাথপুর সড়কের মিরপুরে ঝুঁকিপূর্ণ ব্রীজ: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা রাধারমণ দত্তের প্রয়াণ তিথি উপলক্ষে জন্মভূমি কেশবপুর সমাধি মন্দিরে ধামাইল গানের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কবি মুকলেছ উদ্দিন, একটি জীবন, একটি ইতিহাস কলমেঃ এ.কে.এম কবির উদ্দীন

সিলেট নিউজ ডেস্ক / ৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

Manual7 Ad Code

কবি মুকলেছ উদ্দিন,
একটি জীবন,
একটি ইতিহাস
কলমেঃ এ.কে.এম কবির উদ্দীন
===============

কবি ভাই মুকলেছ উদ্দিন
সাহিত্যিক পাতায় পরিচয়,
১১/০৪/১৯৫৫ খ্রিষ্টাব্দে
তাঁহার জন্মের সময়।

Manual1 Ad Code

নেত্রকোনার মদন থানার 
কাইকুড়িয়া গ্রাম,
মাতুলালয়ে জন্ম নিয়ে
ছড়ালেন জীবনের নাম।

পিতার নাম আব্দুর রউফ,
স্মৃতিতে তিনি অমর,
আর মাতা জুবেদা খাতুন
ছিলেন স্নেহের সাগর।

জন্মভূমি মদনের মাটি,
চানগাঁও তাঁহার ঠিকানা,
ঠাকুরবাড়ির ৮নং ওয়ার্ডে
শেকড় তাঁহার জানা।

দাদা নজর আলী শাহ,
জ্ঞানের আলোকধারা,
দেওবন্দী মাওলানা ছিলেন,
ধর্মজ্ঞান ছিল সারা।

Manual6 Ad Code

মুক্তিযুদ্ধের উত্তাল দিনেও
ছিলেন সক্রিয় যোদ্ধা,
দেশ-মাটির ভালোবাসায়
সাহস ছিল বাঁধনহারা।

সেই স্বাধীনতার লাল সূর্যটি
বুকে ধারণ করে,
জীবন চলছে আজও তাঁর
ইতিহাসের পথ ধরে।

কখনো কখনো ফুটবল মাঠে
ছুটেছেন দুরন্ত গতিতে,
কখনো আবার মঞ্চ কাঁপাতেন
অভিনয়ের নেশাতে।

মাঝেমাঝে মানুষের দুঃখে
দাঁড়িয়েছেন মানুষের পাশে,
মানবতার পরিচয় খুঁজেছেন
ভালোবাসার আশ্বাসে।

তাঁর শ্রমে গড়ে উঠেছে
গ্রামের প্রাথমিক বিদ্যালয়,
বাঙালি জাতি শিক্ষিত হবে
থাকবে না অশিক্ষার ভয়।

সেই বিদ্যালয়ে শিক্ষক হয়ে
কাটিয়েছেন কিছু কাল,
শিক্ষার আলো ছড়িয়ে দেবেন
তাহাই ছিল জীবনের চাল।

সুখ-দুঃখের কত অধ্যায়
পেরিয়ে এলেন আজ,
এই জীবন যেন ইতিহাসের
এক বিচিত্র সমাজ।

কত স্বপ্ন আর কত স্মৃতি,
কতই না  ব্যথার গান,
সময়ের বুকে লিখে চলছেন
তাঁর জীবনের অবদান।

গান তাঁহার মনের ভাষা,
গল্প তাঁহার সাথি,
ছন্দে ছন্দে খুঁজে ফিরেন
জীবনেরই বাতি।

Manual6 Ad Code

ইতিহাসের অজানা কথা
তুলে ধরেন কলমে,
অতীত ও বর্তমানকে বাঁধেন
কলমের আলাপনে।

লেখালেখি নেশা তাহার,
লেখালেখিই পেশা,
মানুষের মাঝে বেঁচে থাকার
একটি নতুন আশা।

খ্যাতি কিংবা সম্পদের মোহে
নয় তার পথচলা,
মানুষের কল্যাণে জীবন তাঁর
অর্থময় সব বলা।

কবি ভাই মুকলেছ উদ্দিন
সময়ের এক সাক্ষী,
জীবনের প্রতিটি অধ্যায়
কলমে রাখেন আঁকি।

যত দিন প্রাণ থাকবে বুকে,
চালাবেন কলমের গান,
মানবতা আর ইতিহাসই হবে
তাঁর পরিচয় ও সম্মান।

তিনি চান না কোন নাম
চান না কর্মের স্বীকৃতি,
মানুষের ভালোবাসাতেই
খুঁজেন জীবনের প্রীতি।

Manual2 Ad Code

জীবন যদি ফুরিয়েও যায়
সময়ের কোনো ক্ষণে,
তাঁর লেখা যেন বেঁচে থাকে
বাংলার মানুষের মনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code