শিরোনাম
বানারীপাড়ায় উদয়কাঠী ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত জগন্নাথপুরে দিনদুপুরে ঘরে ঢুকে হামলা, ভাঙচুর ও শ্লীলতাহানির চেষ্টা; স্বর্ণালংকার ও নগদ টাকা লুট কবি মুকলেছ উদ্দিন, একটি জীবন, একটি ইতিহাস কলমেঃ এ.কে.এম কবির উদ্দীন মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সিলেটের সামিরা খান মাহি *বাংলাদেশের সর্বজনীন শিক্ষক-শিক্ষার্থী রূপরেখা: বৈষম্যের অবসান ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ* কোরআনের ভাষায় পরকাল নিয়ে ভয় নেই কাদের! দুধরচকী মুহূর্তেই সব শেষঃ বানারীপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে অকাল মৃত্যুতে থমকে গেল শিশির বাবুর পরিবার, জানাজা সম্পন্ন সাভারে অজ্ঞান পার্টির কবলে ‘রূপবানী’র সহকারী সম্পাদক নূর হোসাইন; সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসার অবহেলার অভিযোগ সিলেট-জগন্নাথপুর সড়কের মিরপুরে ঝুঁকিপূর্ণ ব্রীজ: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা রাধারমণ দত্তের প্রয়াণ তিথি উপলক্ষে জন্মভূমি কেশবপুর সমাধি মন্দিরে ধামাইল গানের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জগন্নাথপুরে দিনদুপুরে ঘরে ঢুকে হামলা, ভাঙচুর ও শ্লীলতাহানির চেষ্টা; স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

সিলেট নিউজ ডেস্ক / ৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

Manual4 Ad Code

নিজস্ব প্রতিনিধি, জগন্নাথপুর (সুনামগঞ্জ):

Manual5 Ad Code

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকায় দিনদুপুরে এক অসহায় পরিবারে বসতঘরে হামলা, ভাঙচুর, লুটপাট এবং এক গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ সময় বাধা দিতে গেলে হামলাকারীরা তাকে পিটিয়ে আহত করে এবং ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
​ শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টার দিকে জগন্নাথপুর পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ড এলাকায় এই বর্বরোচিত ঘটনা ঘটে। এ ঘটনায় আহত গৃহবধূ আকলিমা আক্তার বর্তমানে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
​এ ঘটনায় ভুক্তভোগী আকলিমা আক্তার বাদি হয়ে জগন্নাথপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন পূর্ব শত্রুতা ও বিরোধের জেরে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দিনদুপুরে ওই গৃহবধূর বসতঘরে অনধিকার প্রবেশ করে। এ সময় ঘরে একা পেয়ে তারা হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে। একপর্যায়ে অভিযুক্তরা ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় এবং তার শ্লীলতাহানি করে। তখন ভুক্তভোগী নারী চিৎকার করলে এবং প্রাণ বাঁচাতে বাধা দিলে হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও মারধর করে গুরুতর আহত করে।
​হামলা শেষে যাওয়ার সময় দুর্বৃত্তরা ঘরের আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তার চিৎকার শুনে এগিয়ে আসলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দ্রুত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগী আকলিমা আক্তার বলেন আমাসীরা প্রথমে আমার ঘরে ডুকে, আমাকে ধর্ষণের চেষ্টা করে এবং আমাকে মাটিতে পেলে, প্রানে হত্যার চেষ্টা চালায়, আমার ঘরের নগদ টাকা সুনা আসবে পত্র নিয়ে যায়, আমি থানায় অভিযোগ করি।
​এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মুখলেসুর রহমান জানায়, বসতঘরে হামলা, লুটপাট ও শ্লীলতাহানির চেষ্টার একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code