শিরোনাম
দুই ইউনিয়নের মানুষের ভরসা একমাত্র হাসপাতাল, তবুও নেই চিকিৎসক ও উন্নয়নের ছোঁয়া ২০৩৩ সালের মধ্যে শতভাগ ডিজিটাল রূপান্তর ও ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির দাবি বেসিস সংস্কার পরিষদের আওয়ামী লীগের বিচার, আইসিটি খাতে সংস্কার ও জাতীয় ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতেরও দাবি তরুণ সমাজসেবী শেখ রাদেক আহমেদ হতে যাচ্ছেন, চিকনাগুল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী জুমার দিন ও জুমার নামাজের গুরুত্ব! দুধরচকী ছাহেব জাতি গঠনে জাতি উন্নয়নে জনগণের স্বপ্ন বাস্তবায়নে দেশের কোনো সরকারের পক্ষ থেকেই পদক্ষেপ নেই চিকনাগুলে চেয়ারম্যান পদে নতুন মুখ শেখ রাদেক আহমেদ, শুক্রবার থেকে প্রচারণা ঢামেকে প্রসূতি ও নবজাতক চিকিৎসায় ভোগান্তি, সিট সংকট ও সিন্ডিকেট অভিযোগ নেত্রকোনা জেলা প্রেসক্লাবে ফুলের তোড়া দিয়ে বরণ, সম্মাননায় আপ্লুত চারণ কবি মুকলেছ উদ্দিন কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন দৌড়ে সরব সারওয়ার হোসেন লিটন, তাড়াইলে নেতা-কর্মীদের বিশাল শোডাউন ঢাকাস্থ দাউদকান্দি ফোরামের উদ্যোগে প্রীতি সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয়
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

২০৩৩ সালের মধ্যে শতভাগ ডিজিটাল রূপান্তর ও ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির দাবি বেসিস সংস্কার পরিষদের আওয়ামী লীগের বিচার, আইসিটি খাতে সংস্কার ও জাতীয় ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতেরও দাবি

সিলেট নিউজ ডেস্ক / ২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

Manual4 Ad Code

মোঃ মাহবুব আলম

বিশেষ প্রতিনিধি:

সরকারি নাগরিক সেবা ও দাপ্তরিক কার্যক্রম ২০৩৩ সালের মধ্যে শতভাগ ডিজিটাল রূপান্তর এবং আইসিটি খাতে অন্তত ১০ লাখ উন্নতমানের কর্মসংস্থান সৃষ্টির দাবি জানিয়েছে বেসিস সংস্কার পরিষদ। একই সঙ্গে সাম্প্রতিক হত্যাকাণ্ড, বোমা হামলা ও নাশকতার বিচার, দল হিসেবে আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া শুরু, জাতীয় আইসিটি অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত এবং বেসিসের গঠনতন্ত্র সংস্কারসহ ১০ দফা সুপারিশ তুলে ধরেছে সংগঠনটি।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব দাবি ও সুপারিশ উপস্থাপন করে বেসিস সংস্কার পরিষদ। সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, দেশের আর্থসামাজিক স্থিতিশীলতা, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ, কর্মসংস্থান এবং আইসিটি খাতের উন্নয়ন কোনো রাজনৈতিক বিষয় নয়; বরং এসব দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবন-জীবিকার সঙ্গে সরাসরি সম্পৃক্ত।

সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের আইসিটি খাতে অতীতে বিভিন্ন প্রকল্পে অনিয়ম, অর্থ আত্মসাৎ, অর্থ পাচার, সরকারি তথ্যভান্ডারের নিরাপত্তা বিঘ্নিত করা এবং যোগ্য দেশীয় প্রতিষ্ঠানকে কাজের সুযোগ না দেওয়ার মতো ঘটনা ঘটেছে বলে তাদের অভিযোগ। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত যেসব প্রতিষ্ঠান সরকারি আইসিটি প্রকল্পের কাজ পেয়েছে, তাদের অনেকেই এখনো একইভাবে কাজ পাচ্ছে বলে দাবি করে সংগঠনটি। এ পরিস্থিতি পরিবর্তনে সরকারি প্রকল্পে স্বচ্ছতা, উন্মুক্ত প্রতিযোগিতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

Manual8 Ad Code

সংগঠনটির নেতারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ, বোমা হামলা ও নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনার পরিকল্পনা, অর্থায়ন ও বাস্তবায়নের সঙ্গে জড়িত ব্যক্তিদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানান তারা। একই সঙ্গে দল হিসেবে আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া শুরু এবং দলটির নেতাদের বিচারের কার্যক্রম দ্রুত করার আহ্বান জানান।

জাতীয় আইসিটি অবকাঠামো ও ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষায় সরকারি ডেটাবেজ, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন ও ভূমি রেকর্ডসহ গুরুত্বপূর্ণ তথ্যভান্ডারের নিরাপত্তা জোরদারের দাবি জানায় বেসিস সংস্কার পরিষদ। এ ক্ষেত্রে তথ্য পাচার, সাইবার হামলা ও অন্তর্ঘাতের ঝুঁকি মোকাবিলায় সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের কার্যক্রম তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

Manual7 Ad Code

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দেশে বিপুলসংখ্যক তরুণের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে আইসিটি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রতিবছর বিশ্ববিদ্যালয় থেকে প্রায় সাত লাখ ৫০ হাজার গ্র্যাজুয়েট বের হচ্ছেন উল্লেখ করে সংগঠনটি জানায়, সরকারি নাগরিক সেবা, দাপ্তরিক কার্যক্রম এবং বেসরকারি প্রতিষ্ঠানের ডিজিটাল রূপান্তরের মাধ্যমে দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি সম্ভব।

Manual4 Ad Code

এ লক্ষ্যে ২০২৭ থেকে ২০৩৩ সাল পর্যন্ত সাত বছর মেয়াদি জাতীয় ডিজিটাল ট্রান্সফরমেশন রোডম্যাপ প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানানো হয়। রোডম্যাপের আওতায় সরকারি নাগরিক সেবা ও দাপ্তরিক কার্যক্রম শতভাগ ডিজিটাল করার পাশাপাশি বেসরকারি খাতকে ডিজিটাল রূপান্তরে উৎসাহিত করতে বিশেষ প্রণোদনা দেওয়ার সুপারিশ করা হয়েছে।

Manual3 Ad Code

বেসিস সংস্কার পরিষদের ১০ দফা সুপারিশের মধ্যে রয়েছে—সাম্প্রতিক হত্যাকাণ্ড ও নাশকতার বিচার, দল হিসেবে আওয়ামী লীগের বিচার, শিল্পাঞ্চল ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত, গুজব প্রতিরোধে ডিজিটাল যোগাযোগব্যবস্থা গড়ে তোলা, প্রশাসনে জবাবদিহি ও নিরপেক্ষতা নিশ্চিত, জাতীয় আইসিটি অবকাঠামো ও ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষা, সরকারি আইসিটি প্রকল্পে স্বচ্ছতা ও দেশীয় প্রতিষ্ঠানের অংশগ্রহণ বাড়ানো, দক্ষ জনবল নিয়োগ ও প্রাতিষ্ঠানিক সংস্কার, বেসিসের গঠনতন্ত্র সংশোধন এবং ২০৩৩ সালের মধ্যে শতভাগ ডিজিটাল রূপান্তরের রোডম্যাপ বাস্তবায়ন।

বেসিসের গঠনতন্ত্রের অস্পষ্টতার সুযোগে প্রকৃত সফটওয়্যার নির্মাতা ও সেবাদানকারী প্রতিষ্ঠানের বাইরে কিছু প্রতিষ্ঠানকে সদস্যপদ দেওয়ার অভিযোগ তুলে সংগঠনটি সদস্য ও ভোটার তালিকা যাচাই-বাছাইয়ের দাবি জানিয়েছে। পাশাপাশি প্রকৃত সদস্যদের ভোটে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে বেসিস সংস্কার পরিষদের পক্ষ থেকে বলা হয়, উল্লিখিত দাবিগুলো বাস্তবায়নে সরকারের সহযোগিতা প্রয়োজন। দাবি আদায়ে প্রয়োজন অনুযায়ী শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেয় সংগঠনটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code