শিরোনাম
বানারীপাড়ায় সরকারি নিয়ম উপেক্ষা করে ২টায়  মাদ্রাসা ছুটি, শিক্ষার্থীর সংকটে সোনাহার মাদ্রাসা রাজনৈতিক প্রতিহিংসার নোংরা খেলায় বারবার টার্গেট করা হচ্ছে শহীদ জিয়ার আদর্শে গড়া ত্যাগী নেতাকর্মীদের! “আমরা জাতে সবাই বাঙালি এক‍ মতে কিন্তু কাঙালী “ MR Campaign: শ্রীমঙ্গলে এমআর (হাম-রুবেলা) ক্যাম্পেইন প্রশিক্ষণ অনুষ্ঠিত ​বানারীপাড়ায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় যুবক অসুস্থঃ ক্ষতিপূরণ চাওয়ায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে ‘চাঁদাবাজি’র অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ মানিকগঞ্জে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩ ছাতকে দিন ব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগিদের মধ্য উন্নত খাবার প্রদান Fun Event-2026 উদযাপন, বিশ্বম্ভরপুরে বৈশাখী আনন্দে মুখর তরুণ সমাজ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

অসহায় মানুষের পাশে — সাবেক এমপি মিলন আল হারামাইন হাসপাতালের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ।

Coder Boss / ৬০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

Manual1 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন করোনা ভাইরাসের কারনে ছাতক-দোয়ারার ঘরে বন্দী থাকা কর্মহীন-অসহায় মানুষের মধ্যে সাধ্যমতো খাদ্যসামগ্রী বিতরণ করে যাচ্ছি। দলীয় হাইকমান্ডের নির্দেশনায় এ অঞ্চলের বিএনপি নেতা-কর্মীরাও মানুষকে খাদ্যসহায়তা দিয়ে যাচ্ছেন। তিনি বলেন ছাতক-দোয়ারার অসহায় মানুষদের খাদ্যসহায়তা দিতে তিনি বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন। ইতিমধ্যে অনেকেই তার আহ্বানে সাড়া দিয়ে কর্মহীন-অসহায় মানুষের পাশে এসে দাড়িয়েছে। বৃহস্পতিবার ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের কাড়ইলগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদ মাঠে আনুষ্ঠানিক ভাবে ৫’শ অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কালে তিনি এসব কথা বলেন। সিলেটের আল হারামাইন হাসপাতালের অর্থায়নে বৃহস্পতিবার দিনব্যাপী ছাতকের নোয়ারাই ইউনিয়নের ৯ টি ওয়ার্ড, দোয়ারাবাজার সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ও পৌরসভার ফকিরটিলা বেদে পল্লী এলাকার অসহায় কর্মহীন পরিবারের মধ্যে তিনি খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। কাড়ইলগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাদ্যসামগ্রী বিতরণ কালে তার সাথে ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, আল হারামাইন হাসপাতালের এক্সিকিউটিভ কর্মকর্তা গোলাম মাহমুদ শিপলু, আবু রায়হান উজ্জ্বল, রাব্বী আহমেদ হাসান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিফজুল বারী শিমুল, বিএনপি নেতা শামসুর রহমান বাবুল, মোশাররফ হোসেন, কয়েছ আহমদ, মনির উদ্দিন মেম্বার, খায়ের উদ্দিন, লিজন তালুকদার, আব্দুল কাইয়ুম, গোলাম মোস্তফা, রাসেল আহমদ মেম্বার প্রমুখ। এদিকে দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদ মাঠে খাদ্যসামগ্রী বিতরণ কালে ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল বারী, বিএনপি নেতা ফারুক আহমদ, হাবিবুর রহমান, রিগেন পাশা, জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code