শিরোনাম
রাজনৈতিক বিশ্লেষক, প্রভাবশালী কলামিস্ট, রাষ্ট্রচিন্তক- অথই নূরুল আমিন লেখালেখি করেছেন ​বানারীপাড়ার চাখার ইউনিয়নে কেমন চেয়ারম্যান চায় সাধারণ মানুষ? বানারীপাড়ায় ব্র্যাক ‘শিখা’র অরিয়েন্টেশন সভা নিয়ে বিতর্ক: মূল স্টেকহোল্ডারদের বাদ দিয়ে ‘প্রহসনের’ সভার অভিযোগ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজার শেরপুরে হাইওয়ে পুলিশের অভিযানে ২২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ, চালক গ্রেপ্তার রাজধানীর তুরাগ থানায় দায়ের করা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাশ্বত দত্তর বিরুদ্ধে অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ সু-সন্তান নির্মানে! হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র ১০টি নির্দেশনা বাবা মায়ের মেনে চলা উচিৎ! দেশের জেলা-উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ: প্রেক্ষিত ঝিনাইদহ জেলা ​বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের সন্ধ্যা নদীতে নোঙর করা ড্রেজার ও বলগেট জাহাজে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় ৫শ’ মসজিদে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন এমপি শাহে আলম।

Coder Boss / ৯০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২০

Manual1 Ad Code

বানারীপাড়ায় ৫শ’ মসজিদে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন এমপি শাহে আলম

Manual8 Ad Code

জাকির হোসেন,বানারীপাড়া।।
বরিশালের বানারীপাড়ায় প্রায় ৫শত মসজিদের ইমাম-মুয়াজ্জিনের মাঝে প্রধানমন্ত্রী মাদার অব হিউম্যানিটি শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে ৫হাজার টাকা করে প্রদান করা হয়েছে।শুক্রবার বিকালে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো.শাহে আলম প্রধানমন্ত্রীর পক্ষে উপজেলার সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের মাঝে এ নগদ অর্থ বিতরণ করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,ওসি শিশির কুমার পাল, ইউপি চেয়ারম্যান খিজির সরদার ও আব্দুল জলিল ঘরামী,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,আওয়ামী লীগ নেতা ডাঃ খোরশেদ আলম সেলিম,উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি এটিএম মোস্তফা সরদার,ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাসুদ করিম,প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সহ-সভাপতি জাকির হোসেন,সম্পাদক সুজন মোল্লা,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ। প্রসঙ্গত বিশ্বব্যাপী বিরাজমান প্রাণঘাতি নভেল করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণসহ নানা কারণে দেশের মসজিদগুলোতে মুসল্লিরা স্বাভাবিকভাবে দান করতে পারছেন না। এতে দানসহ অন্যান্য সাহায্য কমে যাওয়ায় মসজিদে আয় কমে গেছে। ফলে মসজিদের দৈনন্দিন ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। এসব কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী দেশের আড়াই লাখ মসজিদে ৫ হাজার টাকা করে ১২২ কোটি ২ লাখ ১৫ হাজার টাকা উপহার দেন। যা মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের মাঝে বিতরণ করা হয়। এর আগে তাদের মাঝে খাদ্য সামগ্রীও বিতরণ করা হয়।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code