শিরোনাম
শিক্ষকের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ কেরানীগঞ্জের প্রশাসনিক কর্মকর্তা মোঃ বসির আহমেদের বিরুদ্ধে প্রচারিত সংবাদের প্রতিবাদ এটিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন, অষ্টগ্রামের সেই প্রধান শিক্ষককে শোকজ ৪টার ছুটি ২টায়, শিক্ষা অফিসারই জানেন না—তিন কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা তলব বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা একনেক সভায় ভূতুড়ে কান্ড, জামায়াত – শিবিরের জিন্নাহ কান্ড, আওয়ামী লীগের হাস‍্যকর লকডাউন শ্রীমঙ্গল সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে খুদে বিজ্ঞানীদের চমক, ৫৮ স্টলে ভবিষ্যতের স্বপ্ন, মুগ্ধ দর্শনার্থীরা শ্রীমঙ্গলে ২৩ কেজির ওজনের অজগর উদ্ধার আমাসুফ সিলেট বিভাগীয় সভাপতির সঙ্গে হবিগঞ্জ জেলা জোনাল কমিটির সৌজন্য সাক্ষাৎ উখিয়ায় ৪ হারানো মোবাইল উদ্ধার,মালিকদের কাছে হস্তান্তর তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান ভূঞার ইন্তেকাল
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সরকারি নিবন্ধন পেল ‘বাংলা এফএম’

Daily Sylhet News / ৪৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:

Manual2 Ad Code

‘বাংলা এফএম-বাংলার কণ্ঠস্বর’ এই শ্লোগানকে ধারণ করে দীর্ঘদিন ধরে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে কাজ করে আসা বাংলা এফএম অবশেষে সরকারি স্বীকৃতি লাভ করেছে। জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা অনুযায়ী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাছ থেকে আনুষ্ঠানিক নিবন্ধন পেয়েছে প্রতিষ্ঠানটি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) তারিখে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়,জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) অনুসরণ করে বাংলা এফএম-কে এই নিবন্ধন প্রদান করা হয়েছে।

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা স্বাক্ষরিত সনদে আরও বলা হয়েছে, সরকার নির্ধারিত সব শর্ত যথাযথভাবে পালন করার বাধ্যবাধকতা থাকবে বাংলা এফএম-এর ওপর।

দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ,নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশনের মাধ্যমে বাংলা এফএম-এর অনলাইন ও মাল্টিমিডিয়া বিভাগ দেশ-বিদেশে পাঠক ও দর্শকদের আস্থা অর্জন করেছে। প্রতিদিন কয়েক লাখ পাঠক ও দর্শক বাংলা এফএম-এর সংবাদ পড়ছেন ও দেখছেন,যা প্রতিষ্ঠানটির ধারাবাহিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।

বাংলা এফএম-এর সম্পাদক রাশেদ মানিক বলেন,“এই সরকারি অনুমোদন আমাদের কাজের পরিসর যেমন আরও বিস্তৃত করেছে,তেমনি দেশ ও জাতির প্রতি আমাদের দায়িত্ববোধও বহুগুণে বাড়িয়েছে। আগামী দিনে আমরা আরও দায়িত্বশীল,সৃজনশীল,বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের আস্থা ধরে রাখার প্রতিশ্রুতি দিচ্ছি।”

Manual3 Ad Code

বাংলা এফএম-এর প্রকাশক আনোয়ার মুরাদ বলেন,“এই নিবন্ধন বাংলা এফএম-এর দীর্ঘদিনের পরিশ্রম ও নিষ্ঠার স্বীকৃতি। এই অর্জনের পেছনে আমাদের প্রতিটি সদস্য, শুভানুধ্যায়ী এবং পাঠক-দর্শকদের অবদান রয়েছে। সবার প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।”

এ বিষয়ে মৌলভীবাজার প্রতিনিধি সত্যজিৎ দাস বলেন,“বাংলা এফএম-এর সরকারি নিবন্ধন প্রাপ্তি স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার জন্য একটি ইতিবাচক বার্তা। প্রান্তিক অঞ্চলসহ সারাদেশের মানুষের কথা আরও শক্তভাবে তুলে ধরতে এই স্বীকৃতি বাংলা এফএম-এর সংবাদকর্মীদের নতুন উদ্দীপনা জোগাবে বলে আমি বিশ্বাস করি।”

সরকারি নিবন্ধনের মাধ্যমে বাংলা এফএম এখন জাতীয় পর্যায়ে আরও সুসংগঠিত ও দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে ভূমিকা রাখবে-এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

Manual2 Ad Code

সিলেট নিউজ/এসডি.

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code