শিরোনাম
চেয়ার কোচে স্লিপার,বেঙ্গল-শ্যামলী-ইম্পেরিয়ালকে ৯০ হাজার টাকা জরিমানা মেয়াদ শেষ হলেও কাজ মাত্র ২০ ভাগ ​অনিশ্চয়তায় ২১৭ কোটি টাকার সিলেট-ছাতক রেলপথ পুনর্বাসন প্রকল্প শ্রীমঙ্গলে ধর্মীয় স্থাপনায় ধারাবাহিক চুরি,উদ্বিগ্ন এলাকাবাসী জুলাই এখনই অস্বীকার করা যাবে না, কারণ যারা একাত্তর ধারণ করেছে, তাদের ব‍্যর্থতা দেখতে হবে জগন্নাথপুরে সরকারি খাল দখল করে ঘর নির্মাণের চেষ্টা: শতাধিক পরিবার গৃহবন্দী হওয়ার আশঙ্কা, প্রতিকার চেয়ে অভিযোগ সুরা আহযাব অর্থ সহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সিলেটের সমকালীন জলরং শিল্পী আব্দুল মালিক নোবেল তাঁর শিল্পীজীবনের ধারাবাহিক সাফল্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন সবুজ পরিবেশ গড়ার প্রত্যয়ে ও শিশুদের পুষ্টির চাহিদা পুরনে বিশ্বম্ভরপুরে ৪২০টি ফলজ ও ঔষধি গাছ বিতরণ অ্যাকশনএইড বাংলাদেশের সহায়তায় ভার্ড টিলাগাঁও পূজা উদযাপন পরিষদের সভাপতি নিধুবন ধর,সম্পাদক তপন দত্ত মিলন এমপি সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ছাতক পৌর বিএনপির শুভেচ্ছা ও কৃতজ্ঞতা
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চেয়ার কোচে স্লিপার,বেঙ্গল-শ্যামলী-ইম্পেরিয়ালকে ৯০ হাজার টাকা জরিমানা

Satyajit Das / ২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি:

Manual1 Ad Code

সুনামগঞ্জে অনুমোদন ছাড়াই চেয়ার কোচের আসন অপসারণ করে স্লিপার কোচে রূপান্তর এবং আসন বিন্যাসে অনিয়মের অভিযোগে তিন পরিবহনকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে সুনামগঞ্জ সদর উপজেলার মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে এ জরিমানা করে র‍্যাব-৯ ও জেলা প্রশাসনের যৌথ আভিযানিক দল।

র‍্যাব-৯ সূত্রে জানা গেছে,সড়ক পরিবহণ আইন, ২০১৮ অনুযায়ী কোনো নিবন্ধিত মোটরযানের কারিগরি,অভ্যন্তরীণ বা বাহ্যিক কাঠামো কিংবা আসন বিন্যাসে পরিবর্তন আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। কিন্তু অনুমোদন ছাড়াই কিছু পরিবহন চেয়ার কোচের আসন অপসারণ করে স্লিপার বা বেড স্থাপন এবং অনুমোদিত শ্রেণি পরিবর্তন করে যাত্রী পরিবহন করে আসছে।

Manual1 Ad Code

এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে র‍্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত র‍্যাব-৯-এর সিপিসি-৩,সুনামগঞ্জ ও জেলা প্রশাসনের যৌথ দল মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ডের বিভিন্ন বাস কাউন্টারে অভিযান চালায়।

অভিযানে অনুমোদনহীনভাবে চেয়ার কোচকে স্লিপার কোচে রূপান্তরসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯-এর ৫২ ধারায় বেঙ্গল পরিবহনের মালিককে ৩০ হাজার টাকা,শ্যামলী পরিবহনের মালিককে ৩০ হাজার টাকা এবং ইম্পেরিয়াল পরিবহনের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‍্যাব-৯,সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ ও জনগণের কাছে ভেজালমুক্ত ও নিরাপদ সেবা নিশ্চিত করতেও র‍্যাবের কার্যক্রম অব্যাহত থাকবে।

Manual1 Ad Code

সিলেট নিউজ২৪/এসডি.

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code