শিরোনাম
সিলেটে অনলাইন জুয়া খেলার অভিযোগে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৫ জগন্নাথপুরে সিএনজি দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু: এলাকায় শোকের ছায়া “বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত, এখানকার নব-প্রজন্মের সন্তানদের বাংলা শেখানোর আহ্বান   ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি নিবাসী আব্দুল মতিন (মতই মিয়া) আর নেই রাসুল (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য’হাফিজ মাছুম আহমদ দুধরচকী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনা সভা পরিবারতন্ত্র আওয়ামী লীগ বা শেখ পরিবারের পৈতৃক সম্পদ আওয়ামী লীগ’ এমন প্রথা ভাঙ্গতে হবে শ্রীমঙ্গলে চিংড়িতে জেলি,বেকারিতে অনিয়ম,৬০ হাজার টাকা জরিমানা ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ জগন্নাথপুরে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেটে অনলাইন জুয়া খেলার অভিযোগে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৫

Satyajit Das / ১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি:

Manual7 Ad Code

সিলেটে পৃথক দুটি অভিযানে অনলাইন জুয়া খেলার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত পাঁচটি স্মার্টফোন জব্দ করা হয়।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়,মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট নগরের কোতোয়ালি থানার বন্দরবাজার এলাকার ত্রিবেদী নামের একটি দোকানের সামনে অভিযান চালায় র‍্যাব-৯, সিপিএসসি,সিলেটের একটি দল। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে দুজনকে আটক করা হয়।

আটক দুজন হলেন সিলেট নগরের মাছিমপুর এলাকার মৃত আলাউদ্দিন আহম্মেদের ছেলে মো. নান্নু আহম্মেদ (৩৮) এবং সুনামগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণগাঁও এলাকার মৃত মঞ্জু ভট্টাচার্যের ছেলে মোহন ভট্টাচার্য (২৮)। পরে তাদের কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে,একই দিন রাত সাড়ে ৯টার দিকে শাহপরান থানার মুরাদপুর বাজারে রউফ মিয়ার চায়ের দোকানে অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করে র‍্যাব-৯ সদর কোম্পানির একটি দল।

Manual5 Ad Code

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিলেটের শাহপরান থানার পীরের চক এলাকার সাজ্জাদ আলীর ছেলে এহিয়া আহমদ (৩০), মুরাদপুর এলাকার তেরা মিয়ার ছেলে কয়ছর মিয়া (৩৩) এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নয়াবাড়ি এলাকার বাচ্চু মিয়ার ছেলে আল ইসলাম (৩৭)। তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত তিনটি স্মার্টফোন জব্দ করা হয়।

র‍্যাব জানায়,জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা গুগল ক্রোম ও বিভিন্ন অ্যাপের মাধ্যমে একাধিক ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন জুয়া খেলার কথা স্বীকার করেছেন। জব্দ করা মোবাইল ফোন পরীক্ষা করেও অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া গেছে বলে দাবি করেছে র‍্যাব।

র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন,২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করে তাদের ও জব্দ করা আলামত সিলেট মহানগর পুলিশের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

Manual3 Ad Code

সিলেট নিউজ২৪/এসডি.

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code