শিরোনাম
বটেশ্বর বাজারে দা হাতে হামলাচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মুখ খুললেন ইউপি সদস্য সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

“বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত, এখানকার নব-প্রজন্মের সন্তানদের বাংলা শেখানোর আহ্বান  

সিলেট নিউজ ডেস্ক / ৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

Manual5 Ad Code

সিলেট নিউজ ডেস্ক :

কার্ডিফ, ওয়েলস: যুক্তরাজ্যের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় শাহজালাল মসজিদ অ্যান্ড ইসলামিক কালচারাল সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।"বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত, এখানকার নব-প্রজন্মের সন্তানদের বাংলা শেখানোর আহ্বান ; 

Manual4 Ad Code

 

বাংলা স্কুল কমিটির জেনারেল সেক্রেটারি কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে এবং কমিটির ট্রেজারার এস এ খান লেনিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় দোয়া পরিচালনা করেন শাহজালাল মসজিদের সহকারী ইমাম হাফিজ মাওলানা তৌহিদুল হক।"বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত, এখানকার নব-প্রজন্মের সন্তানদের বাংলা শেখানোর আহ্বান ; 

সভায় স্কুলের পরিচালনা ও আগামী দিনের কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এতে বক্তব্য ও মতামত দেন শাহজালাল মসজিদ অ্যান্ড ইসলামিক কালচারাল সেন্টারের ট্রাস্টি আলহাজ্ব আবদাল মিয়া, শাহজালাল মসজিদ কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মধু, সাধারণ সম্পাদক কাওসার হোসেন, শেখ আতিকু উজ্জামান, শামীম চৌধুরী, ফয়ছল আহমদ, মোহাম্মদ মুজিব মিয়া, টিপু আহমেদ, সুমন মিয়া, সাজেল আহমেদ ও রুহেল রহমানসহ স্কুল কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

Manual8 Ad Code

উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যদের সুচিন্তিত মতামত ও পরামর্শের ভিত্তিতে আগামী শনিবার থেকে কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের কার্যক্রম পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, প্রতি সপ্তাহের শনিবার ও রবিবার দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের কার্যক্রম পরিচালিত হয়। ১৯৮১ সাল থেকে কার্ডিফ শহরে নব-প্রজন্মের সন্তানদের বাংলা ভাষা সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার লক্ষ্যে স্কুলটি নিয়মিতভাবে কাজ করে আসছে।

Manual3 Ad Code

বাংলা স্কুলের আগামী দিনের অগ্রযাত্রায় সবার সহযোগিতা কামনা করে স্কুল কমিটির জেনারেল সেক্রেটারি ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান, কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর বলেন, প্রবাসে বেড়ে ওঠা নব-প্রজন্মকে বাংলাদেশের সঙ্গে নাড়ির বন্ধনে আবদ্ধ করতে বাংলা ভাষা, দেশের কৃষ্টি-সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও গৌরবময় অধ্যায় সম্পর্কে তাদের ধারণা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি কার্ডিফে বসবাসরত সম্মানিত অভিভাবক ও গার্জিয়ানদের প্রতি তাঁদের সন্তানদের বাংলা স্কুলে পাঠানোর জন্য বিনীত আহ্বান জানান!

Manual7 Ad Code

সংবাদ প্রেরক:

সাজেল আহমেদ

কার্ডিফ, ওয়েলস, ইউকে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code