শিরোনাম
ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলের হেক্সাস মৌলভীবাজার সফর, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জৈন্তাপুরে বিলের ইজারা নিয়ে আ.লীগ-বিএনপি দুই নেতার বিরুদ্ধে থানায় ও ইউএনওর কাছে অভিযোগ চারণ কবি মুখলেছ উদ্দিনের হাতে ‘ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি সম্মাননা-২০২৬’ পৌঁছাল, উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ ​ঢাকা-১৪ আসনের এমপি বেরিষ্টার মীর আহমাদ বিন কাসেম এর  পক্ষ থেকে ৯ নং ওয়ার্ডে উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন জগন্নাথপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা জগন্নাথপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো সিলেট বিভাগের প্রথম দৃষ্টিনন্দন আর্চ সেতু ​ঢাকা উত্তর সিটি ১০ নং ওয়ার্ডে আগামী  দিনের উন্নয়ন ও সেবায় প্রতিশ্রুতিবদ্ধ  মো: বাবুল মিয়া রাজনীতির ভবিষ্যৎ বিলুপ্তির পথে, দেশে চলছে তৃমুখী লড়াই। দেশের উন্নয়ন যেন শুধুই স্বপ্ন আর গালগল্প
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বরিশালে ইমামকে জুতার মালা পরিয়ে নির্যাতনকারী ইউপি চেয়ারম্যান গ্রেফতার।।

Coder Boss / ৬৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০

Manual6 Ad Code

 

জাকির হোসেন, বরিশাল

বরিশালের মেহেন্দিগঞ্জে মাদ্রাসাশিক্ষককে জুতার মালা পরিয়ে পৈশাচিক নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ইউনিয়ন চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা ডিবি পুলিশের একটি টিম তাকে বৃহস্পতিবার রাতে পার্শ্ববর্তী মুলাদী উপজেলা থেকে গ্রেপ্তার করে। একই সাথে চেয়ারম্যান মোস্তফা রাঢ়ীর ক্যাডার হিসেবে পরিচিত সাবেক মেম্বর সাত্তার সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। মুলাদী থানা পুলিশের একটি সূত্র তথ্য বরিশালটাইমসকে নিশ্চিত করে।

সূত্রটি জানায়- গ্রেপ্তার আতঙ্কে চেয়ারম্যান ও সাবেক মেম্বর সাত্তার সিকদার মুলাদী উপজেলার একটি বাসায় আত্মপোন করে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম সেখানে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে হানা দেয়। একপর্যায়ে তাদের গ্রেপ্তারে সফলতা আসলে নিয়ে যাওয়া হয় মুলাদী থানায়। পরে সেখান থেকে রাতে তাদের মেহেন্দিগঞ্জে নিয়ে যায় পুলিশ।

Manual4 Ad Code

উল্লেখ্য, মেহেন্দিগঞ্জে দড়িচর খাজুরিয়া ইউনিয়নের স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ আত্মসাতের অভিযোগ এনে শহীদুল ইসলাম আলাউদ্দিন নামের শিক্ষককে সালিশ বিচারের মুখোমুখি করেন চেয়ারম্যান মোস্তফা রাঢী। এতে দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা জরিমনা করা হলে শিক্ষক তা দিতে অপারগতা প্রকাশ করেন। তখন চেয়ারম্যান ও তার ক্যাডাররা শিক্ষকের গলায় জুতার মালা পরিয়ে ভিডিও ধারণ শাস্তি দেয়। এবং তা সকলের উপস্থিতিতে কার্যকর করে। সেই নির্যাতনের একটি ভিডিওচিত্র বরিশালটাইমস পত্রিকার ফেসবুক পেইজে প্রকাশ পেলে শুরু হয় তোলপাড়।

শিক্ষক নির্যাতনে জড়িতদের পুলিশ রাতেই গ্রেপ্তার অভিযান শুরু করে পরদিন ভোরে চেয়ারম্যানের এক সহযোগী বজলু আকনকে গ্রেপ্তার করে। কিন্তু চেয়ারম্যানসহ সহযোগী পালিয়ে যাওয়ায় গ্রেপ্তার করা সম্ভব হচ্ছি লা।

Manual3 Ad Code

পুলিশের অপর একটি সূত্র জানায়- শিক্ষককে পৈশাচিক কায়দায় নির্যাতনের ভিডিওসহ অনলাইন বরিশালটাইমস পত্রিকায় সংবাদ প্রকাশ পেলে তাদের গ্রেপ্তারে নামার খবরে রাতেই চেয়ারম্যান ও সাবেক মেম্বর এলাকায় ছেড়ে নিরাপদ স্থানে চলে যায়। বৃহস্পতিবার সকালে তারা নৌপথে পার্শ্ববর্তী উপজেলা মুলাদীতে চলে আসে। এবং সেখানে এক স্বজনের বাসায় আত্মগোপন করে।

জেলা ডিবি পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চেয়ারম্যান এক সহযোগীকে নিয়ে মুলাদীতে স্বজনের বাসায় নিজেকে আত্মগোপন করে আছেন। সন্ধ্যার দিকে সেখানে অভিযান চালিয়ে সহযোগী সাবেক মেম্বর সাত্তার সিকদারসহ তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মেহেন্দিগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়েছে।

Manual1 Ad Code

জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, চেয়ারম্যান ও সাবেক মেম্বরকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবদ চলছে। শিক্ষক আলাউদ্দিনের মামলায় আগামীকাল শুক্রবার তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।’

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code