শিরোনাম
শিক্ষকের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ কেরানীগঞ্জের প্রশাসনিক কর্মকর্তা মোঃ বসির আহমেদের বিরুদ্ধে প্রচারিত সংবাদের প্রতিবাদ এটিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন, অষ্টগ্রামের সেই প্রধান শিক্ষককে শোকজ ৪টার ছুটি ২টায়, শিক্ষা অফিসারই জানেন না—তিন কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা তলব বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা একনেক সভায় ভূতুড়ে কান্ড, জামায়াত – শিবিরের জিন্নাহ কান্ড, আওয়ামী লীগের হাস‍্যকর লকডাউন শ্রীমঙ্গল সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে খুদে বিজ্ঞানীদের চমক, ৫৮ স্টলে ভবিষ্যতের স্বপ্ন, মুগ্ধ দর্শনার্থীরা শ্রীমঙ্গলে ২৩ কেজির ওজনের অজগর উদ্ধার আমাসুফ সিলেট বিভাগীয় সভাপতির সঙ্গে হবিগঞ্জ জেলা জোনাল কমিটির সৌজন্য সাক্ষাৎ উখিয়ায় ৪ হারানো মোবাইল উদ্ধার,মালিকদের কাছে হস্তান্তর তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান ভূঞার ইন্তেকাল
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পানির নিচে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কে, ভোগান্তি

Coder Boss / ৭৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২০

Manual7 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধিঃ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর গত দুদিনের টানা বৃষ্টিতে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের আনোয়ারপুর ব্রিজ সংলগ্ন প্রায় আধা কিলোমিটার রাস্তা পানির নিচে তলিয়ে গেছে। বন্ধ হয়ে পড়েছে উপজেলার সাথে জেলা সদরের সড়ক যোগাযোগ।

Manual7 Ad Code

এতে দুর্ভোগ ও ভোগান্তিতে পড়েছে প্রায় লক্ষাধিক লোকজন। এছাড়া এ সড়ক দিয়েই তাহিরপুর উপজেলার লোকজন ছাড়াও মধ্যনগর থানার লোকজনও চলাচল করে থাকে।
সরেজমিনে শনিবার (৬ জুন) ঘুরে দেখা যায়, উপজেলার বালিজুরী ইউনিয়নের আনোয়ারপুর ব্রিজ সংলগ্ন রাস্তাটি পানির নিচে তলিয়ে গেছে। এতে সকল ধরনের যানবাহন বন্ধ রয়েছে। আর ডুবে যাওয়া রাস্তার এ অংশটুকু লোকজন ডিঙি নৌকা করে পার হচ্ছে।

Manual2 Ad Code

তাহিরপুর উপজেলা সদরের বাসিন্দা সোহানুর রহমান সোহাগ বলেন, প্রতি বছরই সামান্য বৃষ্টি ও পাহাড়ি ঢলে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে করে দুর্ভোগে পড়েন উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ।
আর শিক্ষক গোলাম সরোয়ার লিটন বলেন, তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের আনোয়ারপুর এলাকায় প্রায় আধা কিলোমিটার সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় উপজেলার প্রায় লক্ষাধিক মানুষের যাতায়াত ব্যবস্থা অচল হয়ে পড়েছে। জন-দুর্ভোগ ও ভোগান্তি নিরসনে এ সমস্যার স্থায়ী সমাধান জরুরি।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী জানিয়েছেন, প্রতি বছরই টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের এই অংশটি পানির নিচে তলিয়ে যায়। আমি সরেজমিনে গিয়ে বিষয়টি দেখে এসেছি। এটি স্থানীয় এলজিইডির উদাসীনতার ও গাফলতির প্রধান কারণ বলে মনে করছি। এ সমস্যার স্থায়ী সমাধান খুবই জরুরি হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি। তারা আমাকে আশ্বস্ত করেছেন দ্রুত এর সমাধান করবেন।
এ ব্যাপারে এলজিইডি সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম বলেছেন, বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতির কারণে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের সংস্কার কাজটি একটু বিলম্বিত হয়েছে। দেশের সার্বিক পরিস্থিতির কিছুটা উন্নতি হলেই তাহিরপুর-সুনামগঞ্জ সড়কটির সংস্কার করে দ্রুত জেলা সদরের সাথে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code