শিরোনাম
কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! হাফিজ মাছুম আহমদ দুধরচকী রেমিটেন্স যোদ্ধা ও ব্যবসায়ীর ওপর আল ফালাক রিয়েল এস্টেটের প্রতারণা ও হুমকির পাহাড়সম অভিযোগ: সংবাদ সম্মেলন ও আইনি লড়াই অব্যাহত গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ১৬ বছরের আইনগত পাওনা পরিশোধের দাবিতে প্রতিবাদ সমাবেশ সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমিতে মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে ভার্ড-একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত শ্রীমঙ্গলে লেপ্রসি ফলোআপে নতুন শনাক্ত ৪,চিকিৎসা শুরু ​বানারীপাড়ায় চাঁদা না দেওয়ায় ঘর নির্মাণে বাধা ও কুপিয়ে জখমের অভিযোগ: থানায় লিখিত অভিযোগ  যাঁর হাতে খোঁড়া হয়েছে অসংখ্য কবর, আজ সেই মানুষটিকেই শেষ বিদায় কর্জশোধ, রিজিক বৃদ্ধি ও বৈষয়িক উন্নতি! হাফিজ মাছুম আহমদ দুধরচকী আরকয় (RCOY) নিয়ে বিতর্ক: জুলাই আন্দোলন, পুনর্বাসনের অভিযোগ ও নিরপেক্ষ তদন্তের দাবি
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেট বাসীর উদ্দেশ্যে যা বললেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন

Coder Boss / ৬৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২০

Manual2 Ad Code

করোনা ভাইরাসে সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম শনিবার সন্ধ্যায় তাঁর ফেসবুক আইডিতে সিলেট বাসীর উদ্দেশ্যে একটি স্ট্যাটাস দেন।পাঠকদের জন্য তা তুলে ধরা হলো:-

Manual6 Ad Code

প্রিয় সিলেট বাসী

Manual8 Ad Code

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার শুরু থেকে এর সংক্রমণ ঠেকাতে এবং সিলেট জেলার নাগরিকদের সুরক্ষিত রাখতে সর্বাত্নকভাবে কাজ করছে সিলেট জেলা পুলিশ। সম্মানিত নাগরিকদের সুরক্ষিত রাখার এ বিরামহীন যাত্রার মধ্যেও দুখ্যজনকভাবে আজ পর্যন্ত সিলেট জেলার আওতাধীন ১১ টি থানায় ৩৮৩ জন করোনা ভাইরাস (কোভিড-১৯) এ সংক্রমিত হয়েছে। প্রতিটি এলাকার সর্বসাধরণের সচেতনতা আর স্বাস্হ্য বিধির প্রতি আরো মনযোগী না হলে আগামীতেও সংক্রমণের ধারা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

Manual4 Ad Code

জেলা পুলিশের সার্বিক পর্যালোচনায় দেখা গেছে, সিলেট জেলায় মোট আক্রান্তের মধ্যে জকিগঞ্জ,কানাইঘাট,গোলাপগঞ্জ, জৈন্তাপুরএই চার উপজেলার নির্দিষ্ট কিছু এলাকায় ১৩২ জন আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। জকিগঞ্জের পীরের চক-১৫ জন,আলমনগর- ৯ জন,আনন্দপুর-১০ জন,গন্ধদত্ত-৪ জন,
কানাইঘাটের রায়নগর,ঢালাইচর এলাকার-৩০ জন,
৬ নং কানাইঘাট ইউপি এলাকার-৮ জন,৭ নং বনীগ্রাম ইউপি এলাকার-৪ জন,৮ নং ঝিঙ্গাবাড়ী ইউপি এলাকার -৪ জন,গোলাপগঞ্জের পৌরসভা এলাকার-১৩ জন,ভাদেশ্বর-৬ জন,বাদেপাশা-৬ জন,লক্ষণাবন্ধ-৪ জন,জৈন্তাপুরের সদর ও যশপুর এলাকার ১৯ জন রয়েছে।

করোনা ভাইরাস আক্রান্তের এই পরিসংখ্যান এবং জেলা পুলিশের সার্বিক পর্যালোচনায় উপরে উল্লেখিত এলাকা গুলো করোনা ভাইরাস সংক্রমণের জন্য অত্যন্ত ঝুকিপূর্ণ মর্মে প্রতিয়মান হয়। কাজেই উপরে উল্লেখিত এলাকায় করোনা ভাইরাসের চলমান সংক্রমণের হার রোধ করতে এলাকার জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তিবর্গ,সচেতন নাগরিক সমাজ,বিভিন্ন পেশাজীবি,স্বেচ্ছাসেবী ভাইদের কে মানুষের মাঝে সামাজিক দুরত্ব বজায় রাখা সহ প্রয়োজনীয় স্বাস্হ্য বিধি মেনে চলতে সকলকে উদ্ভুদ্ধ করতে দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য সিলেট জেলা পুলিশ এর পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হল।উল্লেখ্য যে উপরোক্ত এলাকায় করোনা ভাইরাসের চলমান সংক্রমণ রোধ করতে কার্যকরী পদক্ষেপ গ্রহন করতে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জদেরকে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।সকলের সম্মিলিত প্রয়াসে করোনা ভাইরাস মহামারির এই অদৃশ্য শক্তিকে জয় করব ইনশাল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code