শিরোনাম
​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

স্বরূপকাঠিতে মাল্টা চুরির অভিযোগে তিন শিশুকে গাছের সাথে বেধে জুতাপেটা করার ছবি ফেসবুকে ভাইরাল

Coder Boss / ৭৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২০

Manual4 Ad Code

জাকির হোসেন, বরিশাল।। পিরোজপুরের স্বরূপকাঠিতে বাগানের মালিকের বিরুদ্ধে মাল্টা চুরির অভিযোগে তিন শিশুকে গাছের সাথে বেধে জুতাপেটা করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এনিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভের সঞ্চার ও তোলপাড় সৃষ্টি হয়েছে। শনিবার সকালে পিরোজপুরের স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলার বলদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চামি গ্রামে ওই তিন শিশুকে গাছের সাথে বেধে নির্যাতনের অমানবিক এ ঘটনাটি ঘটে। নির্যাতনকারী মাল্টা বাগানের মালিক ওই গ্রামের বাসিন্দা আব্দুল জব্বার মিয়া (৬০)।

Manual3 Ad Code

নির্যাতনের শিকার শিশুরা হলো ওই গ্রামের আইনুলের ছেলে স্বাধীন,আলা উদ্দিনের ছেলে তাওহীদ ও শাহিনের ছেলে নাহিদ। তাদের প্রত্যেকের বয়স ১২ থেকে ১৩ বছরের মধ্যে এবং তারা ৪র্থ শ্রেণীতে লেখাপড়ার পাশাপাশি তিন জনেই স্থানীয় একটি মুরগীর ফার্মে কাজ করে । ওই তিন শিশু শনিবার সকালে জব্বার মিয়ার বাগান থেকে ৯টি মাল্টা চুরি করে। এসময় বাগান মালিকের ছেলে তাদের ধরে কয়েকটি চড় থাপ্পর দিয়ে তার বাবা জব্বার মিয়াকে খবর দেয়। পরে জব্বার মিয়া ঘটনাস্থলে গিয়ে ওই তিন শিশুকে মারধর করে নিজ বাড়িতে নিয়ে রশি দিয়ে গাছের সাথে বেধে বেধরক জুতা পেটা করে। যার চিত্র মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় স্থানীয়রা। এর পর পরই বিষয়টি নিয়ে পুরো উপজেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এদিকে মাল্টা বাগানের মালিক আ. জব্বার মিয়া বলেন, ‘আমি তিন বছর যাবত মাল্টা বাগান করে আসছি। গাছে মাল্টা ফলাতে অনেক পরিশ্রম করতে হয়েছে। কিন্তু শনিবার সকালে ওই তিন শিশু বাগানে প্রবেশ করে দীর্ঘ পরিশ্রমের ফসল মাল্টা চুরি করে। তাই রাগের বর্শবর্তী তাদের ধরে গাছের সাথে বেধে জুতা পেটা করেছি। এর বেশি কিছু নয়! এদিকে নির্যাতনের শিকার ওই তিন শিশুর পরিবারই গরীব ও অসহায় হওয়ায় প্রভাবশালী বাগান মালিকের সঙ্গে পেরে উঠবেন না বিধায় ভয়ে তারা আইনের আশ্রয় নিচ্ছে না বলে জানা গেছে।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code