শিরোনাম
বিশ্বম্ভরপুরে দেশ-বিদেশে থাকা সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন সাবেক ইউপি চেয়ারম্যান এরশাদ সিলেটে নারী নির্যাতন মামলার পলাতক আসামির বিদেশ গমনে নিষেধাজ্ঞা চাইল পুলিশ সিলেটে হুমকির মুখে মামলা বাদী, নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি সপ্তম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ: সন্তানের সন্ধানে আকুল আবেদন ঈদুল আজহায় গরীব-দুঃখীর পাশে দাঁড়ানোর আহ্বান বিলকিস খন্দকারের হাফিজ মাছুম আহমদ দুধরচকীর ঈদুল আজহার শুভেচ্ছা শ্রীমঙ্গলে দুই চেক মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সাংবাদিক জয়নাল আবেদীনের সংবাদ সম্মেলন রামিশা সহ দেশজুড়ে ৭ শিশুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ছাতকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, কৃষকদের ন্যায্যমূল্য ও হাম প্রতিরোধে জরুরি পদক্ষেপ দাবি জনতার দলের ​বানারীপাড়ায় গ্রাম আদালত বিষয়ক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অবাক, মানুষের চমক দেখেছি।

Coder Boss / ৮৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২০

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

মারুফ তালুকদার বালাগঞ্জ প্রতিনিধিঃ

হায় বিদায় ! এ কোন বিদায় ! চির বিদায় । হাজার হাজার ভক্ত, মুহিব্বিন আর মুরিদানদের কাঁদিয়ে বিদায় নিলেন আমাদের সর্বজন শ্রদ্বেয় প্রখ্যাত পীরে কামিল আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি ছাহেব। ভালোবাসার অশ্রুজলে আনুষ্ঠানিকভাবে এত বড় বিদায় দেয়ার দৃশ্য আর কখনো দেখিনি । এ রকম বিদায়ের আরেকটি দৃশ্য আমাদের চোখে ভাসে । মনে আছে সে দিনের কথা ! আমাদের সবার মনে আছে। আধ্যাত্মিক জামানার শ্রেষ্ঠ বুজুগর্ শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ) এর বিদায়ের দৃশ্য। আজ ও এক অবিস্মরণীয় জানাজা দেখলাম। মানুষ আর মানুষ । যে দিকে দেখি শুধু মানুষ আর মানুষ । বেহিসাব মানুষ । ভক্ত মুরিদান। ভালোবাসার মানুষজন। শেষ বারের মত একবার শুধু দেখতে চায়।

Manual7 Ad Code

গাড়ি আর গাড়ি । মানুষ ভর্তি গাড়ি । সবার গন্তব্য জকিগঞ্জের বালাউট আর ফুলতলী। জানাযায় অংশ নিতে জকিগঞ্জের দিকে রওয়ানা হওয়া গাড়ির দৃশ্য আমরা দেখেছি। আজ ভোর থেকে বালাউট গ্রামে বাড়তে থাকে প্রেমিক আর ভক্তগনের উপস্থিতি। সময় বাড়ার সাথে সাথে প্রিয় ছাহেবকে আশেকানরা শেষ বারের মত একনজর দেখতে ভীড় জমান বাড়ীতে। জুম্মার নামাজের পর বালাউটি ছাহেবের মরদেহ নিয়ে আসা হয় হ্যালিপেড মাঠে। অসংখ্য মানুষের পদচারণায় বন্ধ ছিলো আটগ্রাম-জকিগঞ্জ সড়কের যোগাযোগ ব্যবস্থা। হ্যালিপ্যাড মাঠ কানায় কানায় পূর্ণ হওয়ার পর লোকজন প্রখর রোদ উপক্ষো করে সড়কে দাঁড়িয়ে জানাযার নামাজ আদায় করেন।

জানাযার নামাজের পূর্বে আল্লামা বালাউটি ছাহেবের জীবন ও কর্মের উপর স্মৃতি চারণ এবং আত্মার মাগফিরাত কামনা করে অনুভূতি প্রকাশ করেন আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী, সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদসহ আলিম উলামা ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। জানাযার নামাজের ইমামতি করেন মরহুমের বড় ছাহেব জাদা মুফতি মাওলানা উবায়দুর রহমান।

Manual4 Ad Code

আমাদের একজন অভিভাবক হিসেবে বালাউটি ছাহেবকে কে খুব কাছ থেকে দেখেছি। প্রত্যুষে ঘুম থেকে উঠে নামাজ কালাম শেষ করে মানুষের খেদমতে হাজির হতেন। নিস্বার্তভাবে খেদমত করতেন মানুষের। বাহ্যিকভাবে খেদমতের পাশাপাশি তিনি আধ্যাত্মিকভাবে ও খেদমত করেছেন মানুষের। তিনি কারো কাছে বদলা চাইতেন না, বদলা চাইতেন আল্লাহর কাছে। এই দিনে দোয়া করি মহান আল্লাহ, আপনি আমাদের প্রিয় ছাহেব কে অনেক বড় বদলা দান করুন ।

মনে আছে এইতো সেই দিন দেখা ক’রে দুয়া নিতে গিয়েছিলাম সিলেটের উপশহরস্থ বাসায়। পরীক্ষা আর সর্বাঙ্গীন মঙ্গলের জন্য দোয়া । মাথায় হাত বুলিয়ে দোয়া দিয়েছিলেন তিনি। কে জানে এটাই ছিল শেষ দেখা। আজ চমকে যাওয়ার মতো মানুষ দেখেছি। মহান আল্লাহর কাছে পরকালীন মঙ্গল কামনা করছি।।
লেখক
বদরুল আলম

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code