শিরোনাম
প্রকাশিত সংবাদের প্রতিবাদ মানিকগঞ্জে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩ ছাতকে দিন ব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগিদের মধ্য উন্নত খাবার প্রদান Fun Event-2026 উদযাপন, বিশ্বম্ভরপুরে বৈশাখী আনন্দে মুখর তরুণ সমাজ নববর্ষ দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা হাজী মোহাম্মদ ইউসুফ গ্রামে সক্রিয় ‘মব সন্ত্রাস’ : নেছারাবাদে প্রবীণ সমাজসেবককে হেনস্থার অভিযোগ দোয়া ও নফল ইবাদতে হোক বাংলা নববর্ষের সূচনা: আত্মজিজ্ঞাসার আহ্বান হাফিজ মাছুম আহমদ দুধরচকীর শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের বাংলা নববর্ষের শুভেচ্ছা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

করোনা আপডেট সাতক্ষীরা: করোনা উপসর্গ নিয়ে মোট মৃত্যু ১৯ , এর মধ্যে ১২ জনের রিপোর্ট নেগেটিভ

Coder Boss / ৭৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২০

Manual1 Ad Code
শেখ আবুমুছা সাতক্ষীরা জেলাপ্রতিনিধি -করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক কৃষকসহ দু’জনের মৃত্যু হয়েছে। সোমবার তারা মারা যান। মৃত ইউনুস আলী (৪২) সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন শাকদাহ গ্রামের সামছুদ্দিন সরদারের ছেলে, সদর উপজেলার বাঁশদহা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রুস্তম আলী (৭০) ও কলারোয়া উপজেলার গোয়ালচাতর গ্রামের জাহাবক্স দালালের ছেলে গোলাম রব্বানী (৬২)। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বৃহষ্পতিবার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন ইউনুছ আলী (৪২)। অবস্থার অবনতি হওয়ায় রবিবার বিকালে তাকে হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর একটার দিকে তিনি মারা যান। তিনি আরো জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রবিবার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন সদর উপজেলার বাঁশদহা গ্রামের রুস্তম আলী (৭০)।
সোমবার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মত্যু হয়। এ ছাড়া ডায়রিয়া ও শ্বাসকষ্ট নিয়ে রবিবার  কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন কৃষক গোলাম রব্বানী (৬২)। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাত ১১ টার দিকে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর চারটার দিকে তিনি মারা যান। তিনটি মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান ডাঃ জয় সরকার। তাদের বাড়ি লক ডাউন করার প্রস্ততি চলছে। এদিকে, এনিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ১৯ জনের মৃত্যু হয়েছে। তবে ১২টি রিপোর্ট নেগেটিভ এসেছে। এছাড়া, সাতক্ষীরা জেলায় সোমবার পর্যন্ত মোট ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code