শিরোনাম
জৈন্তাপুরে ৪৩ শিক্ষার্থীর বৃত্তি অর্জন, সবার ওপরে চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয় আলোচিত এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়: একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন, চারজন খালাস যে কাজ করলে আল্লাহর আরশ থর থর করে কেঁপে ওঠে! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাস্তবায়ন হয়নি হাইকোর্টের আদেশ। জগন্নাথপুর উপজেলায় কুশিয়ারা নদী থেকে চলছে বালু উত্তোলন পরীক্ষা শেষে আর বাড়ি ফেরা হলো না জকিগঞ্জের রাজনের; রেললাইনের পাশে মিলল লাশ, ফেসবুকের মাধ্যমে পরিচয় শনাক্ত! জকিগঞ্জে প্রবাসীর ওপর হামলা, মুক্তিযোদ্ধার বাড়িতে ভাঙচুর-লুটপাটের অভিযোগ; শ্রমিক দলের নাম ব্যবহারের অভিযোগে উত্তেজনা সরকার বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ আবু নাহিয়ান তাসকিনের বৃত্তি অর্জন, ভবিষ্যৎ স্বপ্ন ডাক্তার হওয়া ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল দ্রুত প্রকাশ ও শতভাগ নিয়োগের দাবি
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে গাইডিং কার্যক্রম সম্প্রসারণে সিলেটে গার্ল গাইড্স এসোসিয়েশনের মতবিনিময় সভা

Coder Boss / ৮৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

Manual2 Ad Code

মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে গাইডিং কার্যক্রম সম্প্রসারণের

লক্ষ্যে বাংলাদেশ গার্ল গাইড্স এসোসিয়েশন সিলেট জেলার উদোগে দিনব্যাপী
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন সকাল ১১টায় সিলেট সরকারি অগ্রগামী
বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে এই মতবিনিময় সভা হয়।
Manual1 Ad Code

বাংলাদেশ গার্ল গাইড্স এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী
পুরকায়স্থের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, আঞ্চলিক সদস্য
সালমা বাছিত, স্থানীয় কমিশনার সিদ্দিকা খাতুন চৌধুরী, আঞ্চলিক ট্রেজারার
চৌধুরী ফেরদৌস আরা খানম, আঞ্চলিক ট্রেনার সুফিয়া বেগম।

শিক্ষার্থী উম্মে হাবিবা সুমি ও সংগীতা কর্মকার মিতুর যৌথ উপস্থাপনায়
মতবিনিময় সভায় মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দের
মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মো. সাইফুর রহমান, আসাদুজ্জামান,
শিব্বির আহমদ, মো. আবু তাহের, আব্দুল বাছিত, আমজাদ হোসেন, মো. সিদ্দিকুর
রহমান, মো. কামরুল ইসলাম, তোফাজ্জল হোসেন, এনামুল হক, মুহাম্মদ ময়ীনুল
হক, সৈয়দ ফয়জুল ইসলাম, অফিস সহকারি মো. নাজিম হোসেন প্রমুখ।

Manual5 Ad Code

সভাপতির বক্তব্যে বাংলাদেশ গার্ল গাইড্স এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক
কমিশনার বাবলী পুরকায়স্থ বলেন, স্কুল কলেজের পাশাপাশি মাদ্রাসায়ও কারিগরি
শিক্ষা প্রতিষ্ঠানে গার্ল গাইডের কার্যক্রম সম্প্রসারণ প্রধানমন্ত্রীর
একটি সময়োপযোগী উদ্যোগ। স্কুল, কলেজের শিক্ষার্থীদের মতো এখন থেকে
মাদ্রাসা ও কারিগরি শিক্ষার্থীরাও গার্ল গাইডের মতো একটি সংগঠনের মাধ্যমে
নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে। দেশ সেবায় আরও বেশি
শিক্ষার্থীরা এগিয়ে আসবে। সেমিনার থেকে বক্তারা শিক্ষা প্রতিষ্ঠানসমূহ
খোলার পর বিভিন্ন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে গার্ল গাইডের
কার্যক্রম চালু হওয়ার বিষয়ে জানান। সেমিনারে গার্ল গাইডস্ এসোসিয়েশনের
বিভিন্ন কার্যক্রমের বিষয় তুলে ধরা হয়।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code