শিরোনাম
​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় লগডাউন করা বাড়ির ভাড়াটিয়াদের খাবার পৌছে দিলেন প্যানেল মেয়র এস এম আকবর।

Coder Boss / ৮৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২০

Manual1 Ad Code

 

জাকির হোসেন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধিঃ

Manual1 Ad Code

করোনাকালের ভীতিতে দিনরাত কাটছে মানুষের। কি ধনী কি গরীব সবার মাঝেই অজানা এক আতঙ্ক কাজ করছে। না জানি কি হয়। তার মধ্যে টাকাওয়ালারা যতনা বাহিরে বের হন তার চেয়ে দৈনিক উপার্জনের লোকেরা বাহিরে বের হন বেশি। কেননা তাদের একদিন উপার্জন না হলে পরেরদিন না খেয়ে থাকতে হবে। এমন এক অবস্থায় পড়েছেন বরিশালের বানারীপাড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের ভাড়াটিয়া একটি পরিবার। ওই পরিবারের একমাত্র উপার্জনক্ষম মো. লতিফ হোসেন পেশায় রিক্সা চালক। তিনি পরিবার নিয়ে যে বাড়িতে ভাড়া থাকেন সেই বাড়িওয়ালার স্ত্রী রানী বেগমের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে গত ২৪ জুন (বুধবার)। এরপর থেকে বাড়িটি লকডাউন করেছেন পৌর কর্তপক্ষ। বাড়িওয়ালা মো. আবুল মোকসেদ ঢালীর খাবারের কোন সমস্যা না হলেও বিপাকে পড়েছেন ভাড়াটিয়া মো. লতিফ হোসেন। লকডাউনের কারণে ওই বাড়ি থেকে তিনি বের হচ্ছেন না। ফলে খাবারের সংকটে পড়েন তার পরিবার। এ খবর শুনেই পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্যানেল মেয়র মো. আকবর সরদার শুক্রবার ২৬ জুন রাত ১০ টার সময় চাল.ডাল,তেল,লবন,পেঁয়াজ,আলুসহ নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে ওই বাড়িতে হাজির হন। এ সময় তার সাথে ছিলেন,স্থানীয় ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো.আহসান কবির নান্না হাওলাদার,বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি কেএম শফিকুল আলম জুযেল,মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা। প্যানেল মেয়র আকবর সরদার জানান,ওই বাড়িতে খাবার নেই শুনেই তিনি খাবারের ব্যবস্থা করেছেন। বাড়িওয়ালার কাছেও জিজ্ঞেস করা হয়েছে তার খাবার সংকট হলে তারও ব্যবস্থা করা হবে। এছাড়াও ওই রিক্সা চালক মো. লতিফ হোসেনকে বলা হয়েছে খাবার শেষ হলেই তিনি যেন তার মুফোফোনে জানান। অপরদিকে করোনাকালের শুরু থেকে প্যানেল মেয়র মো. আকবর সরদার তার ব্যবহৃত পালসার মোটরসাইকেল বিক্রি করে নিজ ওয়ার্ডের অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিয়ে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তবে তার দেয়া খাদ্য সামগ্রী তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বলে সাধারণ মানুষের কাছে পৌছে দিয়েছেন।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code