শিরোনাম
প্রকাশিত সংবাদের প্রতিবাদ মানিকগঞ্জে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩ ছাতকে দিন ব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগিদের মধ্য উন্নত খাবার প্রদান Fun Event-2026 উদযাপন, বিশ্বম্ভরপুরে বৈশাখী আনন্দে মুখর তরুণ সমাজ নববর্ষ দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা হাজী মোহাম্মদ ইউসুফ গ্রামে সক্রিয় ‘মব সন্ত্রাস’ : নেছারাবাদে প্রবীণ সমাজসেবককে হেনস্থার অভিযোগ দোয়া ও নফল ইবাদতে হোক বাংলা নববর্ষের সূচনা: আত্মজিজ্ঞাসার আহ্বান হাফিজ মাছুম আহমদ দুধরচকীর শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের বাংলা নববর্ষের শুভেচ্ছা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভারতে আটকে থাকা পাসপোর্ট যাত্রীদের সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে আসা শুরু।

Coder Boss / ৯০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২০

Manual2 Ad Code

 

শেখ আবু মুছা সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ

Manual8 Ad Code

দীর্ঘ দুই মাস ২২ দিন পর সোমবার সকাল থেকে ভারতে আটক থাকা বাংলাদেশী পাসপোর্ট যাত্রীরা ভোমরা স্থল বন্দর ইমিগ্রেশন দিয়ে দেশে প্রবেশ করছেন। একই সাথে শুরু হয়েছে বন্দরের রপ্তানী কার্যক্রম। এর আগে গত ২০ জুন থেকে শুরু হয় আমদানী কার্যক্রম। আমদানী ও রপ্তানী দুটি কার্যক্রমই চালু হওয়ায় কর্মচাঞ্চল্য ফিরে পেয়েছে বন্দর ব্যবহারকারীদের মাঝে। তবে, নতুন করে কোন পাসপোর্ট যাত্রীদের যাতায়াত করতে দেয়া হচ্ছে না। শুধুমাত্র যে সমস্ত পাসপোর্ট যাত্রী ভারত আটক আছেন তাদের দেশে প্রবেশ করতে দেয়া হচ্ছে।
ভোমরা ইমিগ্রেশন পুলিশের ওসি বিশ্বজিত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, ভারত থেকে আটক থাকা বাংলাদেশী পাসপোর্ট যাত্রীদের স্বাস্থ্য সনদ দেয়ার পর তাদের গ্রহণ করা হয়েছে। ভারত ফেরত কারও শরীরে যদি কোনো উপসর্গ থাকে চিকিৎসকের মাধ্যমে তাদের কোয়ারেন্টানে নিশ্চিত করা হবে বলে জানান তিনি। সকাল থেকে দুপুর ৩ টা পর্যন্ত ভারত আটক থাকা ৮ জন বাংলাদেশী পাসপোর্ট যাত্রী দেশে ফিরছেন। যদিও বেনাপোল বন্দরসহ দেশের অন্যান্য বন্দর দিয়ে পাসপোর্টধারিদের দেশে ফেরত আসার সুযোগ ছিল বলে এই পুলিশ কর্মকর্তা আরো জানান।

Manual4 Ad Code

উল্লেখ্য, গত ৬ এপ্রিল সর্বশেষ পাসপোর্টধারি যাত্রীরা ভোমরা বন্দর দিয়ে দেশ আসার সুযোগ পান। এর পরদিন ৭ এপ্রিল বিজিবি’র আপত্তির কারনে এ বন্দর দিয়ে সকল যাত্রীদের আসা বন্ধ হয়ে যায়।

ভোমরা স্থল বন্দর শুল্ক ষ্টেশনের সহকারী কমিশনার রেজাউল করিম জানান, গত ২০ জুন থেকে এ বন্দরে আমদানী কার্যক্রম শুরু হয়। এরপর সোমবার থেকে শুরু হয়েছে বন্দরের রপ্তানী কার্যক্রম। তিনি আরো জানান, এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে পেয়েছে বন্দর ব্যবহারকারীদের মাঝে।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code