শিরোনাম
পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্রাসী শাহেদ ও শামীম জীবন সংকেত নাট্যগোষ্ঠীর নতুন দ্বিবার্ষিক কমিটি অনুমোদন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সমাজকর্মী ও যুব সংগঠক এটিএম নাসির শ্রীমঙ্গলে ঈদুল আজহায় শান্তি-সম্প্রীতির আহ্বান ওসি মুন্নার বড়লেখায় ৫ লাখ টাকা চুরি,গ্রেপ্তার দুই নারী বিশ্বম্ভরপুরে ত্রৈমাসিক “বিশ্বম্ভরপুরের কথা” পত্রিকার মোড়ক উন্মোচন বাজিতপুরে মৃত ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ: একমাত্র মেয়ে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, ফেসবুকে অপপ্রচারেরও অভিযোগ ডেন্টাল কেয়ারের ঈদ শুভেচ্ছা:অটুট থাকুক স্বাস্থ্যোজ্জ্বল হাসি শ্রীমঙ্গলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যোশেফ দাশগুপ্ত কুমিল্লায় নারী কর্মচারীর শ্লীলতাহানির অভিযোগ, তদন্তের দাবি
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাতক্ষীরা পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।

Coder Boss / ৭৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২০

Manual4 Ad Code

 

শেখ আবু মুছা সাতক্ষীরা জেলা প্রতিনিধি :

Manual8 Ad Code

সাতক্ষীরা পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনের দাবিতে শহরের ইটাগাছা কামালনগর এলাকায় দাঁড়িয়ে শত শত নারী পুরুষের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা নাগরিক কমিটির আহবানে সোমবার দুপুর বারটার সময় এই কর্মসূচি শুরু হয়।
মানববন্ধন ও ভুক্তভোগীদের সমাবেশে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কমিশনার জাহাঙ্গীর হোসেন কালু। বক্তব্য রাখেন, পৌরসভার প্যানেল মেয়র ফারহা দিবা খান সাথী, নাগরিক কমিটির সভাপতি আনিসুর রহিম, প্রাক্তন অধ্যক্ষ আব্দুল হামিদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সমাবেশ আনিসুর রহিম বলেন, পৌরসভার তথা সাতক্ষীরা শহরের মাঝখানে ইটাগাছা পূর্বপাড়া এলাকার তিনশ’ বিঘা ফসলি জমি ও চার শ’ পরিবার দীর্ঘদিন ধরে জলাবদ্ধ। এখনই প্রতিকারের ব্যবস্থা না নিলে চলতি বর্ষা মৌসুম তীব্র হলে মানুষের জনজীবন বিপর্যস্থ হবে।
স্থানীয় বাসিন্দা ফাতেমা বেগম বলেন, প্রভাবশালী ঘের মালিকদের কারণে আটবছর ধরে পানিবন্দি সংকাটে আছেন তারা। তাদের চলাফেরা করতে হচ্ছে বর্জ্য পানির মধ্য দিয়ে। তাদের গোসল ও খাওয়ার পানির সংকটও সৃষ্টি হয়েছে।
মানববন্ধন থেকে জলাবদ্ধতা নিরসনে সাতক্ষীরা জেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন নেতৃবৃন্দ ও ভুক্তভোগীরা। #

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code