শিরোনাম
সিলেট-চট্টগ্রাম উৎসব ইউকে সফল করতে প্রস্তুতি সভা মিরপুরের মাজার রোড এলাকায় হোটেল ব্যবসার আড়ালে জমজমাট অসামাজিক কার্যকলাপ: স্থানীয়রা অতিষ্ঠ চিকিৎসার নামে প্রতারণা: জনস্বাস্থ্যের ওপর এক নীরব ঘাতক বানারীপাড়ায় উপজেলা প্রতিবন্ধী সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত, কোডেক-সিবিএম প্রকল্পের অগ্রগতি উপস্থাপন মৌলভীবাজারে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত জগন্নাথপুরে প্রশাসনের হস্তক্ষেপে অবরুদ্ধ অবস্থার অবসান: বাঁশের বেড়া অপসারণ আশুরার গুরুত্ব ও তাৎপর্য! হাফিজ মাছুম আহমদ দুধরচকী শাহপরাণে যৌথ অভিযানে ৯ জনকে জরিমানা ঢাবি উপাচার্যের সঙ্গে সোমালিয়ার রাষ্ট্রদূত এবং হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে করোনা পরিস্থিতিতে দুঃস্থ অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান।

Coder Boss / ৭৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

Manual1 Ad Code

 

শেখ অাবুমুছা সাতক্ষীরা জেলাপ্রতিনিধি :

সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে করোনা পরিস্থিতির কারণে দুঃস্থ অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়ন, বল্লী ইউনিয়ন, ঝাউডাঙ্গা ইউনিয়ন, ধুলিহর ইউনিয়ন ও ব্রহ্মরাজপুর ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে এ নগদ অর্থ প্রধান করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

Manual4 Ad Code

এসময় তিনি বলেন,‘করোনার কারণে অসহায় হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে সাতক্ষীরা জেলা পরিষদ। করোনা প্রতিরোধে খাদ্য সহায়তা, নগদ অর্থ সহায়তা, স্বাস্থ সুরক্ষা সামগ্রী বিতরণসহ বিভিন্ন কার্যক্রমসহ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনসচেতনতার মাধ্যমে আজো সেবামূলক কাজ করে যাচ্ছে।

সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে করোনা পরিস্থিতির কারণে জেলায় মোট ৩১ লক্ষ টাকা দুঃস্থ অসহায় পরিবারের মাঝে প্রদান করা হবে। সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও সাতক্ষীরা পৌর এলাকায় ১১ লক্ষ টাকা প্রদান করা হবে।
করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ বিধি ও সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।’

Manual7 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস.এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, সহ-সভাপতি শেখ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান, বল্লী ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী বিশ্বাস, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল প্রমুখ।

Manual7 Ad Code

এসময় সদর উপজেলার ৫টি ইউনিয়নের ২শ’৫০ টি পরিবারের মাঝে প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

এসময় দলীয় ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code