শিরোনাম
কারিনা কায়সারের মৃত্যু: মানবতার আয়নায় এক নির্মম বাস্তবতা কবিতা: বিশ্ব মুসলিম নির্যাতন কবে হবে নিরসন শিশুকে জোর করে মোটা-তাজা করার নামে অমানবিক নির্যাতনের অভিযোগে এক মাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে গৃহবধূ রিনা আক্তারের বালুচাপা দেওয়া মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে তদন্ত সংস্থা পিবিআই মাত্র ১৯ বছর বয়সে একজন কিশোরীর বই-খাতা আর স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকার কথা, সে বয়সেই ভালোবাসার টানে গড়েছিলেন সংসার রাকিব-তামিমা-নাসির ইস্যু: ১০ জুনের রায়ের অপেক্ষায় সবাই অসুস্থ: ইসলামি চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী,দোয়া চাইলেন এম এ হোসেইন, ইউকে সিলেটের ওসমানী মেডিকেলে দালাল ও চোর চক্র খাদিজার দৌরাত্ম্য বেপরোয়া বিলুপ্ত ইষ্ট ইন্ডিয়া কোম্পানিই আজকের ডিপ স্টেট সোসাইটি। জনগণকে শোষণ করা হচ্ছে ইচ্ছে মতো শরীয়তপুরে স্বামী হত্যার পর মরদেহ টুকরো করার অভিযোগে স্ত্রী আটক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বড়লেখায় মহিলা মাদ্রাসার জন্য ১৫ লাখ টাকার জমি দান

Coder Boss / ৬৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২০

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

এম. এম আতিকুর রহমান ঃ

মৌলভীবাজারের বড়লেখার দক্ষিণভাগ মোহাম্মদিয়া (টিলাবাজার) দারুল হাদিস টাইটেল মাদ্রাসায় স্বতন্ত্র মহিলা বিভাগ খোলার জন্য ১৫ লাখ টাকার ১৫ শতাংশ ভুমি দান করেছেন আলহাজ শামছুল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ শামছুল হক। তিনি কাতার বিএনপির সাধারণ সম্পাদক ব্যবসায়ী শরিফুল হক সাজুর পিতা।

Manual8 Ad Code

১৮ জুলাই শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে তিনি মাদ্রাসা কমিটির হাতে দানকৃত ভুমির দলিল হস্তান্তর করেন। এ উপলক্ষে মাদ্রাসা কমিটির পক্ষ থেকে তাকে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

ঐতিহ্যবাহী বড়খলা বশিরিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আলা উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাংবাদিক এম সামছুল হকের পরিচালনায় মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ভুমি দানকারী সমাজসেবক আলহাজ শামছুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ সাব্বির আহমদ, আমেরিকা প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিন তাপাদার, মাদ্রাসা কমিটির সভাপতি ইমান উদ্দিন, সমাজসেবক ফখরুল ইসলাম শুনু, আব্দুল মুকিত লুলু, আওয়ামী লীগ নেতা তাজ উদ্দিন লতা, ছমির উদ্দিন, কাতার প্রবাসী জামাল উদ্দিন আহমদ, দক্ষিণভাগ বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল হক,

Manual7 Ad Code

কাতারস্থ আল এহসান সমাজকল্যাণ পরিষদের সভাপতি আব্বাস উদ্দিন, জামেয়া ইসলামিয়া আজিমগঞ্জ মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল কাদির, দক্ষিণভাগ মোহাম্মদিয়া দারুল হাদিস টাইটেল মাদ্রাসার মোহতামিম কাওছার আহমদ, মুফতি খায়রুল ইসলাম, মহিউদ্দিন আহমদ আদনান, হাফেজ খলিলুর রহমান শাহীন প্রমুখ।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code