শিরোনাম
প্রকাশিত সংবাদের প্রতিবাদ মানিকগঞ্জে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩ ছাতকে দিন ব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগিদের মধ্য উন্নত খাবার প্রদান Fun Event-2026 উদযাপন, বিশ্বম্ভরপুরে বৈশাখী আনন্দে মুখর তরুণ সমাজ নববর্ষ দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা হাজী মোহাম্মদ ইউসুফ গ্রামে সক্রিয় ‘মব সন্ত্রাস’ : নেছারাবাদে প্রবীণ সমাজসেবককে হেনস্থার অভিযোগ দোয়া ও নফল ইবাদতে হোক বাংলা নববর্ষের সূচনা: আত্মজিজ্ঞাসার আহ্বান হাফিজ মাছুম আহমদ দুধরচকীর শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের বাংলা নববর্ষের শুভেচ্ছা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:২০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

৯০ যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের এমপি শাহীন চাকলাদারের শপত গ্রহণ আজ

Coder Boss / ৩৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

Manual1 Ad Code

 

Manual6 Ad Code

মোঃ রাকিবুল হাসান সুমন, যশোর জেলা প্রতিনিধি:

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন সদ্য জয়ী হওয়া আওয়ামী লীগের দুই এমপি। এরা হলেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যশোর-৬ (কেশবপুর) থেকে নির্বাচিত শাহীন চাকলাদার এবং বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসন থেকে নির্বাচিত সাহাদারা মান্নান। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করাবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। জাতীয় সংসদের গণসংযোগ অধিশাখা-১ এর পরিচালক মো. তারিক মাহমুদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

করোনা পরিস্থিতির মধ্যে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এ দুটি আসনে ১৪ জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হয়। বগুড়া-১ আওয়ামী লীগ প্রার্থী সাহাদারা মান্নান এক লাখ ৪৫ হাজার ২৯৫ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ইয়াসির রহমতুল্লাাহ ইন্তাজ ট্রাক প্রতীকে পেয়েছেন এক হাজার ৫৬৩ ভোট। জাতীয় পার্টির প্রার্থী মোকছেদুল আলম লাঙল প্রতীকে ভোট পেয়েছেন ৯৬৯। এ আসনে টানা তিনবার নির্বাচিত এমপি আব্দুল মান্নান গত ১৮ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ফলে আসনটি শূন্য হয়। সাহাদারা মান্নান তার স্ত্রী।

অন্যদিকে যশোর-৬ আসনে নৌকা প্রতীকের প্রার্থী যশোর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বিপুল ভোটে বিজয়ী হন। ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী শাহীন চাকলাদার ১ লাখ ২৪ হাজার ৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষ প্রতীক নিয়ে পান ২ হাজার ১২ ভোট। অপরপ্রার্থী জাতীয় পার্টির হাবিবুর রহমান লাঙল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৬৭৮। প্রসঙ্গত, চলতি বছরের ২১ জানুয়ারি সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মৃত্যু হলে আসনটি শূন্য হয়।

Manual3 Ad Code

এরপর বিজ্ঞপ্তি জারি করে উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ২৯ মার্চ নির্বাচনের তারিখ নির্ধারিত থাকলেও তার এক সপ্তাহ আগে করোনার কারণে ২২ মার্চ ওই নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code