শিরোনাম
স্থানীয় সরকারের নেতৃত্ব ও শিক্ষাগত যোগ্যতার আইনি বিতর্ক বানারীপাড়ায় নতুন দাপ্তরিক কক্ষে সংসদ সদস্য সান্টু: নেতাকর্মীদের দিকনির্দেশনা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ ও পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে তাড়াইলে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! হাফিজ মাছুম আহমদ দুধরচকী রেমিটেন্স যোদ্ধা ও ব্যবসায়ীর ওপর আল ফালাক রিয়েল এস্টেটের প্রতারণা ও হুমকির পাহাড়সম অভিযোগ: সংবাদ সম্মেলন ও আইনি লড়াই অব্যাহত গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ১৬ বছরের আইনগত পাওনা পরিশোধের দাবিতে প্রতিবাদ সমাবেশ সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমিতে মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেট দক্ষিণ সুরমায় মুক্তিযোদ্ধা পরিবারকে সেনাবাহিনীর আবাসন প্রদান

Coder Boss / ৭০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২০

Manual2 Ad Code

 

শিমুল আহমদ দঃসু প্রতিনিধি :

Manual4 Ad Code

সিলেট সেনানিবাসে ৫২ পদাতিক ব্রিগেডের অদীনস্থ ব্যটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ কামাল পাশা পিএসসি বলেছেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে অর্জিন হযেছে আমাদের স্বাধীনতা। আর এই অর্জনে মুক্তিযোদ্ধাদের কল্যাণে প্রয়োজনীয় সবকিছু করার অঙ্গীকার ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমিহীন অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় দুঃস্থ গৃহহীন বীর সেনা মুক্তিযোদ্ধা পরিবারকে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক গৃহনির্মাণ করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

রবিবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের সজিদাবাদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও (অবঃ) সেনা সৈনিক মৃত মো. হান্নান মিয়া এর পরিবারের নিকট আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকে নতুন ঘরের দলিলপত্র, এরিয়া সদর দপ্তর, সিলেট এর পৃষ্ঠপোষকতায় ও সদর দপ্তর ৫২ পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় মুজিববর্ষ উপলক্ষে সেনাবাহিনী প্রধানের উপহার হিসেবে মুক্তিযোদ্ধাদের নতুন গৃহনির্মাণ করে দেওয়া হয়।

Manual7 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট সেনানিবাসে ৫২ পদাতিক ব্রিগেডের অধিনস্থ পদাতিক ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ কামাল পাশা পিএসসি।

তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের বীরত্বের ঋণ কখনো পরিশোধ করা যাবে না। তাদের সুষ্ঠ ও সুশৃঙ্খল জীবনযাপন নিশ্চিতকরণের লক্ষ্যে সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের এই উপহার প্রদান করা হয়েছে।

Manual7 Ad Code

তিনি আরও উল্লেখ করেন গত ২ মার্চ ২০২০ তারিখ বাংলাদেশ সেনাবাহিনীর কল্যাণ তহবিল হতে প্রকৃত দুঃস্থ ও গৃহহীন সেনা মুক্তিযোদ্ধাদের জন্য নিজস্ব জমিতে গৃহনির্মাণের সিদ্ধান্ত হয়। ৩৮ ইস্ট বেংগল রেজিমেন্ট এর দায়িত্বপূর্ণ এলাকা দক্ষিণ সুরমা উপজেলায় গত ১৭ জুন ২০২০ তারিখ হতে অত্র ইউনিটের সার্বিক তত্ত্বাবধানে এই গৃহনির্মাণের কাজ শুরু হয়।

Manual7 Ad Code

মুক্তিযোদ্ধাদের পর হতে অদ্যবধি পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী মুক্তিযোদ্ধাদের অবদান সর্বদাই স্বীকার করে আসছে এবং তা জাতির সামনে উপস্থাপন করে আসছে। এরই ফলশ্রুতিতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক দুঃস্থ ও গৃহহীন মুক্তিযোদ্ধা পরিবারকে আবাসন প্রদান সেনাবাহিনী প্রধান কর্তৃক গৃহীত এক মহৎ পদক্ষেপ।

পরে ব্রিগেডের অদীনস্থ ব্যটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ কামাল পাশা, পিএসসি, বীর মুক্তিযোদ্ধা (অবঃ) মৃত মোঃ হান্নান মিয়ার ১ম স্ত্রী রোকেয়া বেগম ও ২য় স্ত্রী আমিনা বেগমের হাতে ঘরের চাবি ও প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেন।

এ সময় বীর মুক্তিযোদ্ধা (অবঃ) মৃত মো. হান্নান মিয়ার মেয়ে রোকসানা বেগম ও রুহুল আমিন রুহেল উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি ফলক উন্মোচন করে মোনাজাত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code