শিরোনাম
ডিপস্টেট এজেন্টের কাছে অসহায় এক সরকার বিএনপি, জনগণের আশা” গাছে কাঁঠাল গুঁফে তেল”! রাতের আঁধারে সরকারি গাছ উধাও, ৬টি গাছ কেটে বিক্রির অভিযোগ চেয়ারম্যান মন্নাফের বিরুদ্ধে জগন্নাথপুরে পরিবার পরিকল্পনা কর্মকর্তা  কর্মস্থলে অনুপস্থিতি নিয়ে ক্ষোভ, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ *কাশিমপুরে চাঁদাবাজ-ভূমি দালাল কুদ্দুস গ্রেফতার, প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় মামলা* স্ত্রীর স্বীকৃতির দাবিতে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে নারীর অনশন, আত্মহত্যার হুমকি তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ তাড়াইলে যুবকের আত্মহত্যা, চিরকুটে প্রেমিকা ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ জনগণের দুয়ারে গিয়ে উন্নয়ন করতে চান এমপি ফয়সল ছাতকে ব্যবসায়ীর বাড়ি দু:সাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বা‌নিয়াচং‌য়ে ৩৭ মন ওজ‌নের রেড -‌কিং ষা‌ড়ের মূল্য ১৫ লক্ষ টাকা

Coder Boss / ৫০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২০

Manual3 Ad Code

বা‌নিয়াচং প্রতিনিধি :

হবিগঞ্জের বানিয়াচংয়ে একটি রেড-কিং ষাড়ের ওজন ৩৭মন। ঈদুল আযহার কোরবানির হাটে বিক্রয়ের জন্য বিভিন্ন পরিচর্যার মাধ্যমে প্রস্তুত করা হয়েছে রেড-কিং নামের ষাড়টিকে। সাড়ে চার বছর বয়সের এই ষাড়টির দৈর্ঘ্য ৯ফুট, উচ্চতা সাড়ে ছয় ফুট। লাল রংয়ের এই ষাড়টির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ লক্ষ টাকা।

বানিয়াচং উপজেলার শেখের মহল্লার অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট গোলাম ওয়াহেদ মিয়া এই ষাড়টির মালিক। শাহী ওয়ান ও ফ্রিজিয়াম জাত থেকে শংকরায়নের মাধ্যমে নিজস্ব খামারে উৎপাদিত এই ষাড়টির পরিচর্যার জন্য প্রতিদিন ৫ শত টাকার প্রয়োজন হয়। রেড কিংয়ের দৈনিক খাবার তালিকায় রয়েছে ভূষি, ডাল, খুদের জাউ, কাঁচা ঘাস ও খড়।

Manual4 Ad Code

গত ঈদুল আযহায় রেড-কিং ষাড়টি বিক্রয়ের জন্য প্রস্তুত করা হলেও গতবার কোরবানির হাটে উপযুক্ত মূল্য না পাওয়ার কারণে বিক্রয় করা হয়নি। স্থানীয় মার্কেটে চাহিদা না থাকায় ষাড়টিকে সিলেট গরুর হাটে নেওয়া হলেও বিক্রয় করা যায়নি। এই বৎসর রেড-কিং ষাড়টিকে ঢাকার গরুর হাটে নিয়ে যাওয়ার চিন্তাধারা করছেন ষাড়টির মালিক।

Manual1 Ad Code

ষাড়টির মালিক গোলাম ওয়াহেদ মিয়া জানান- গতবার বিক্রয় না হলেও সমস্যা ছিলনা। কিন্তু এই বৎসর ষাড়টি উপযুক্ত মূল্য পেলে বিক্রয় করবো। কারণ প্রতিদিনকার খরচ করে আর পোষাচ্ছে না। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে ষাড়টিকে উৎপাদন করায় এর মাংস হবে সুস্বাদু এবং নিরাপদ।

Manual6 Ad Code

তিনি আরও জানান- ষাড়টি আমার ঘরের গরু থেকে শংকরায়নের মাধ্যমে উৎপাদন করেছি। ভেজালমুক্ত খাবার খাওয়াচ্ছি। গরুটির মাংস হবে সবধরণের ভেজালমুক্ত।

Manual8 Ad Code

এ ব্যাপারে বানিয়াচং উপজেলা উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা সুমন দাশ বলেন- রেড-কিং ষাড়টির মাংস ভাল হবে। নিরাপদ হবে। কারন এটি সম্পূর্ন দেশীয় পদ্ধতিতে লালন পালন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code