শিরোনাম
মৌলভীবাজারে গণঅধিকার পরিষদ নেতা জুবায়েরের পদত্যাগ মৌলভীবাজারে শাহ মোস্তফা একাডেমির অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন মৌলভীবাজারে ইভটিজিং জেরে শিক্ষার্থী মীম আক্তার এর আত্নহত্যার বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত চুক্তি ভিত্তিক সরকার অর্থের বিনিময়ে নিয়োগ – প্রমোশন, ইষ্ট ইন্ডিয়া কোম্পানির আদলে হয় বাজেট জকিগঞ্জে তালামীযের সম্মেলনে যেতে আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মৌলভীবাজারে ভুয়া এএসপি পরিচয়ে গ্রেফতার ১জন বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা নিয়ে পার্টনারশিপ স্কোপিং সভা অনুষ্ঠিত হয় মৌলভীবাজার কমলগঞ্জে নবাগত ওসির সাথে ‘নিসচা কমলগঞ্জ শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শিশু ধর্ষণের ভয়াবহ চিত্র: বিবেককে জাগ্রত করার সময় এখনই
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময়

Coder Boss / ৭১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০

Manual6 Ad Code

যশোর জেলা প্রতিনিধি

Manual7 Ad Code

যশোর কেশবপুরে সাগরদাঁড়িতে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির নের্তৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন যশোর-৬ কেশবপুর আসনের নব-নির্বাচিত এমপি শাহীন চাকলাদার।

শুক্রবার বিকালে কেশবপুর পৌরসভা হলরুমে মধুসূদন সংস্কৃতি বিশ্ব বিদ্যালয় বাস্তবায়ন কমিটির আহ্ববায়ক হারুন অর রশীদ-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহীন চাকলাদার এমপি বলেন, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের সাগরদাঁড়িতে মধুসূদন সংষ্কৃতি বিশ্ববিদ্যালয় গোটা যশোরবাসির প্রাণের দাবি। এ দাবি বাস্তবায়নে আমি আপনাদের পাশে থাকবো।

Manual7 Ad Code

সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য সাংবাদিক দিলীপ মোদকের সঞ্চালনায় মতবিনিময় সভায় অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রহুল আমীন, সহ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, মধুসূদন সংস্কৃতি বিশ্ব বিদ্যালয় বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য সুকুমার দাস, যশোর তির্যকের সভাপতি দীপংকর দাস রতন, মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক সাংবাদিক মনিরুল ইসলাম, রুখসানা ইসলাম শিল্পী, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদুর রহমান বকুল, যশোর শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান বুলু, মুক্তিযোদ্ধা মনিমোহন ধর, সিনিয়র সাংবাদিক আজিজুর রহমান, কেশবপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মশিউর রহমান, মধুসূদন সংস্কৃতি বিশ্ব বিদ্যালয় বাস্তবায়ন কমিটির সদস্য সৈয়দ আকমল আলী, নিজাম উদ্দীন, বাবর আলী গোলদার, মফিজুর রহমান নান্নু, স্বপন মন্ডল, উজ্জ্বল ব্যানাজী, সাংবাদিক উৎপল দে, অনুপম মোদক প্রমূখ।

Manual1 Ad Code

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এ্যাড. মিলন মিত্র, উপজেলা আওয়ামী লীগের সদস্য মনিরুল ইসলাম মনি, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, অবসরপ্রাপ্ত শিক্ষক রবীন্দ্র নাথ কুন্ডু, ছাত্রলীগের ঐশি প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code