শিরোনাম
সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা ভূতের দেশের গল্প, (পর্ব এক ) আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান এর মৃত্যুতে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রীর শোক

Coder Boss / ৬৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০

Manual7 Ad Code

 

এম. এম আতিকুর রহমান ঃ

Manual8 Ad Code

মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক বিরোধীদলীয় হুইপ, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুর রহমান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মৌলভীবাজার ০১ বড়লেখা -জুড়ী আসনের সংসদ সদস্য মোঃ শাহাব উদ্দিন।

Manual3 Ad Code

মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান এর মৃত্যুতে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রীর শোক
মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
পরিবেশ মন্ত্রী জানান, মৌলভীবাজারের সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক ও সামাজিক আবহ সৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের অবদান স্মরণীয় হয়ে থাকবে। মহান মুক্তিযুদ্ধে ৪ নং সেক্টরের রাজনৈতিক সমন্বয়ক ও কমান্ডার হিসেবে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, প্রাদেশিক পরিষদের সদস্য আজিজুর রহমানের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে মন্ত্রী বলেন, একজন প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডার হিসেবে তিনি ১৯৭১ সালের ৮ ডিসেম্বর মহকুমা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের মাধ্যমে মৌলভীবাজারকে হানাদার মুক্ত ঘোষণা করেন। স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদানের জন্য তিনি স্বাধীনতা পদকে ভূষিত হন।

Manual8 Ad Code

সংবিধানের অন্যতম স্বাক্ষরকারী আজিজুর রহমান ১৯৯১ সালে জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মর্মে মন্ত্রী তাঁর শোকবার্তায় উল্লেখ করেন। মন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মৌলভীবাজার জেলা শাখার দুই বারের সাধারন সম্পাদক ও দুই বারের সভাপতি, কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুগ্ম সাধারন সম্পাদক এবং মৌলভীবাজার জেলায় ১৪ দল ও মহাজোটের সমন্বয়কারী হিসেবে দলীয় রাজনীতিতে তাঁর অসামান্য অবদান দল অনেকদিন মনে রাখবে। অকৃতদার এই রাজনৈতিক ব্যক্তিত্ব মৌলভীবাজারে শিক্ষা বিস্তার এবং সাংস্কৃতিক সংগঠক হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। মন্ত্রী বলেন, রেডক্রিসেন্ট সোসাইটি, মৌলভীবাজার শাখার চেয়ারম্যান হিসেবে সামাজিক কল্যাণমূলক কাজে তাঁর অবদান মৌলভীবাজারবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করছে। ২০১১ সাল থেকে মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক এবং ২০১৬ সাল থেকে নির্বাচিত চেয়ারম্যান হিসেবে জেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন ।

উল্লেখ্য, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান(৭৭) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় গত রাত আনুমানিক আড়াইটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। করোনাভাইরাসে আক্রান্ত হলে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনে গত ৫ আগস্ট বিএসএমএমইউ-তে ভর্তি করা হয় ।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code