শিরোনাম
​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পরিবেশ মন্ত্রী করোনামুক্ত কৃতজ্ঞতা প্রকাশ

Coder Boss / ৭০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২০

Manual6 Ad Code

এম. এম আতিকুর রহমান ঃ

Manual2 Ad Code

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী বড়লেখা জুড়ী আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শাহাব উদ্দিন হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। তিনি সুস্থতার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীনের প্রতি শুকরিয়া আদায় করে প্রধানমন্ত্রী এবং দোয়া ও সহমর্মিতা প্রকাশসহ নানাভাবে যারা সহায়তা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

Manual5 Ad Code

করোনা ভাইরাসে সনাক্ত হওয়ার সাথে সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাৎক্ষণিকভাবে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হওয়ার নির্দেশনা প্রদান করেন। এজন্য তিনি বিশেষভাবে প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেয়ার জন্য তিনি এসময় মন্ত্রিপরিষদ এবং জাতীয় সংসদের সদস্যবর্গের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

আশু রোগমুক্তির জন্য দোয়া প্রার্থনা ও আশীর্বাদ কামনা করার জন্য তাঁর নির্বাচনী এলাকা মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার জনগণসহ দেশে ও প্রবাসে বসবাসকারী সকলের প্রতি পরিবেশ মন্ত্রী আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আন্তরিকভাবে চিকিৎসাসেবা প্রদানের জন্য তিনি সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসক ও নার্সসহ সংশ্লিষ্ট সকলের প্রতিও কৃতজ্ঞতা জানান। তাঁর স্বাস্থ্যের নিয়মিত খোঁজ নেওয়ার জন্য গণমাধ্যমের সদস্যবৃন্দের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ১২ আগস্ট থেকে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকায় চিকিৎসাধীন পরিবেশ মন্ত্রী (২০ আগস্ট) ছাড়পত্র পেয়ে তাঁর ঢাকাস্থ সরকারি বাসায় ফেরেন। ২১ আগস্ট শুক্রবার মন্ত্রীর করোনা টেস্ট পাঠালে ২২ আগস্ট ফলাফল নেগেটিভ আসে।

Manual4 Ad Code

চিকিৎসকদের পরামর্শ মোতাবেক আগামী দুই সপ্তাহ নিজ বাসায় আইসোলেশনে থেকে তিনি প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করবেন। বর্তমানে তিনি আশংকামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকবৃন্দ।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code