শিরোনাম
​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আশাশুনিতে আশ্রয়কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জনপ্রশাসন সচিব

Coder Boss / ৪২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০

Manual3 Ad Code

সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ

Manual8 Ad Code

সাতক্ষীরার আশাশুনিতে বন্যা প্রবণ ও নদী ভাঙন এলাকায় বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ(৩য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় মৌলভী আব্দুল লতিফ কলেজ বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুরে মৌলভী আব্দুল লতিফ কলেজ চত্বরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বন্যা আশ্রয়কেন্দ্র কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন, জনপ্রশাসন মন্ত্রনালয়ের সচিব শেখ ইউসুফ হারুন। এসময় তিনি স্বাধীনতার রুপকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট সকল শহীদদের শ্রদ্ধাভরে স্বরণ বলেন, এই এলাকাটি আমার অন্যভাবে পরিচিত। আমার বাড়ি এই উপজেলার দরগাহপুর গ্রামে। আমার পিতা মাতাসহ পূর্ব পুরুষরা এই উপজেলার দরগাহপুরের মাটিতে ঘুমিয়ে আছেন। তাই উপজেলার সাথে আমার নাড়ির সম্পর্ক। তিনি আরও বলেন, আজকে যার নামে এ কলেজটি প্রতিষ্ঠিত, তিনি কিন্তু চাঁদপুর থেকে এই উপজেলায় এসে শিক্ষকতা করেছেন। তার সুযোগ্য সন্তান যিনি বর্তমানে দুদক চেয়ারম্যান তার জন্মস্থান এই উপজেলায় হওয়ায় তিনি যখন এই এলাকা সম্পর্কে বলেন, তখন আবেগ আপ্লুত হয়ে যান। প্রধান অতিথি মৌলভী আব্দুল লতিফ এর রুহের মাগফিরাত কামনা করে বলেন, তার নামে এই প্রতিষ্ঠানটি হচ্ছে তিনি আজ আমাদের মাঝে নেই তবে এ প্রতিষ্ঠানটি কেয়ামত পর্যন্ত থাকবে। জনপ্রশাসন সচিব বলেন, আমি করোনা ও আম্পান মোকাবেলায় দায়িত্বপ্রাপ্ত হয়ে এই জেলায় কয়েকবার এসেছি। ইতিমধ্যে আপনাদের ভেঙে যাওয়া বাঁধ মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ড একটি বড় প্রকল্প হাতে নিয়েছে। আমরা যদি করোনা মোকাবেলা না করতাম তাহলে কিন্তু এ প্রকল্পটি সহজে বাস্তবায়ন করতে পারতাম না। যাইহোক আমি চাই আমার সাতক্ষীরার উন্নতি হোক। সাতক্ষীরার পরিকল্পিত উন্নয়নের জন্য আমরা সব সময় চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে ২৪ লক্ষ টাকা দিয়ে আমরা সাতক্ষীরা সমিতি ও কিছু প্রবাসীদের অর্থায়নে সাতক্ষীরা মেডিকেল কলেজে ৪টি হাই ফ্লো ন্যাজল ক্যানোলা দিয়েছি। পরবর্তীতে বাংলাদেশে ২টি পিসিআর ম্যাশিন এসেছে তার মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজে একটি প্রদান করা হয়েছে। এতএব সাতক্ষীরার উন্নয়নের জন্য আমাদের সব সময় নজর রয়েছে। এসময় তিনি সাতক্ষীরার পরিকল্পিত উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সচিব মোঃ মোহসীন আলী, খুলনা বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার। সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এর সভাপতিত্বে এসময় স্বাগত বক্তব্য রাখেন, বন্যা প্রবণ ও নদী ভাঙন এলাকায় বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ (৩য় পর্যায়) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিঃ সচিব) মোঃ ইউসুফ আলী। আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার ও মৌলভী আব্দুল লতিফ কলেজের সভাপতি মীর আলিফ রেজার সঞ্চালনায় এসময় সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) আলহাজ্ব শেখ ইয়াছিন আলী, সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা, থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলী, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, খাজরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জালালউদ্দীন মোড়ল, সাতক্ষীরা হাজী ওয়াজেদ আলী টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ নাজিরুল ইসলাম, মৌলভী আব্দুল লতিফ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহানারা বেগম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে একই স্থানে “আশ্রয়ণের অধিকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান” এই শ্লোগানকে সামনে রেখে আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের ভোলানাথপুর আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে ব্যারাক হাউজের চাবি হস্তান্তর করেন অতিথিবৃন্দ।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code