শিরোনাম
জগন্নাথপুরে নৌকা ডুবিতে নিহত পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ​বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘গণ-অভ্যুত্থান দিবস’ পালিত পোড়া স্বপ্নের ভেতরেও শান্তির গান গাইলেন রাহুল আনন্দ একটি নিখোঁজ সংবাদ মাহে রবিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শান্তি উদ্যান (আহমেদ নগর) এলাকার নিরাপত্তা ও উন্নয়নমূলক জরুরি সভার আহব্বান প্রায় দশ লাখ কোটি টাকার বাজেট করার পরেও দেশ এভাবে চলতে পারে না। এত নড়বড়ে হতে পারে না ফজরের নামাজের উপকারিতা ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিশ্বম্ভরপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার শ্রীমঙ্গলে ১৫০ কোটি টাকার সম্পত্তি নিয়ে সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তাড়াইলে যানজট নিরসনে পুলিশ মোতায়েন।। ৫টি পয়েন্টে বসছে সি সি ক্যামেরা

Coder Boss / ৬৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

Manual7 Ad Code

কিশোরগঞ্জ প্রতিনিধি :

Manual8 Ad Code

২৮ সেপ্টেম্বর সোমবার থেকে তাড়াইল উপজেলা সদরে যানজট নিরসনে প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। গতকাল সোমবার সকাল থেকেই রাস্তার মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করেছে প্রশাসন। তাছাড়া অপরাধ ও যানজট নিয়ন্ত্রনে তাড়াইল বাজারের ৫টি গুরুত্বপূর্ণ পয়েন্টে লাগানো হচ্ছে সি সি ক্যামেরা।

Manual2 Ad Code

তাড়াইলে যানজট নিরসনে পুলিশ মোতায়েন।। ৫টি পয়েন্টে বসছে সি সি ক্যামেরা
জানাগেছে, দীর্ঘদিন ধরে তাড়াইল বাজারের যানজটের কারণে মানুষ অতিষ্ট হয়ে উঠেছে। হাটবার ছাড়াও বাজারের ভেতরে একজন লোককে প্রবেশ করতে অনেক বেগ পেতে হয় এবং প্রশাসনিক কর্মকাণ্ডও বাধাগ্রস্ত হয়।

বিভিন্ন শ্রেনীর লোকজন জানায়, স্কুল কলেজ খোলা থাকলে শিক্ষার্থীদের জন্য চলাচল করতে মারাত্মক সমস্যা হয়। এ নিয়ে অভিভাবকরা দীর্ঘদিন যাবৎ মৌখিক অভিযোগ করে আসছিল। যানজট নিরসনের উদ্যােগকে অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী। এলাকাবাসী বলেন, রাস্তার উপর অবৈধ দোকান পাট উচ্ছেদ করলে জনগণের জন্য আরও সুবিধা হতো। কিছু লোক এসব দোকান বসিয়ে সুবিধা নিচ্ছে। যার ফলে পথচারীদের চলাচল করতে সমস্যা হয়।তাড়াইলে যানজট নিরসনে পুলিশ মোতায়েন।। ৫টি পয়েন্টে বসছে সি সি ক্যামেরা

Manual4 Ad Code

তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার তারেক মাহমুদ জানান, বাজারের ৫টি পয়েন্টে সি সি ক্যামেরা বসানো হচ্ছে। কেউ নির্দেশনা না মানলে সি সি ক্যামেরা দ্বারা সনাক্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

তাড়াইল থানা ইনচার্জ ওসি মুজিবুর রহমান বলেন, তাড়াইল বাজারের যানজন নিরসনে এবং জনস্বার্থে আমরা এই পরিকল্পনা গ্রহণ করেছি। তাড়াইল হাসপাতাল, হাজী গোলাম হোসেন উচ্চ বালিকা বিদ্যালয় এবং বাঁশ মহাল পর্যন্ত যানবাহন চলাচলে নিয়ম চালু করা হয়েছে। জরুরি এবং বিশেষ প্রয়োজন ছাড়া তাড়াইল বাজারে যানবাহন প্রবেশ করতে পারবে না। এ জন্য আমরা সি সি ক্যামেরা স্থাপন করছি। যারা নির্দেশনা অমান্য করবে তাদেরকে সি সি ক্যামেরার মাধ্যমে সনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে উপজেলা প্রশাসন একমত হয়েছে।

বার্তা প্রেরক-
আল-মামুন খান

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code