শিরোনাম
আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা সরকার অগোছালো কাজ করেই যাচ্ছে, বিরোধী দল ঘুমে আচ্ছন্ন, সফলতা আসেনি জুলাই যোদ্ধাদের পুলিশের এডিশনাল আইজিপি ডি আইজি সহ একাধিক পুলিশ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে সালমান ওভার সিজের অভিনব প্রতারণার ফাদ সিলেট নিউজে সংবাদ প্রচারে প্রতারক ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছে জয়নগর পাওয়ার গ্রিডের গেটে হাজিরা দিচ্ছেন সহকারী শিক্ষিকা নিলুফার ইয়াসমিন দুর্গাপূজার আনন্দ ছড়িয়ে দিতে জৈন্তাপুরে শাড়ি ও চাল বিতরণ মাহবুবুল কিবরিয়া চৌধুরী (হেলিম): এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী জগন্নাথপুর আনন্দময়ী ও বাদ্য আর অঞ্জলিতে মণ্ডপে মণ্ডপে উদযাপিত হচ্ছে মহানবমী নিয়োগ জালিয়াতি ও চাঁদাবাজিসহ তিনজন শিক্ষকের বেতন বন্ধের মামলায় রানীগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কবিতার নাম : দেশপ্রেমিক ইশরাক
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বৃটিশ আমলের রেল স্টেশন পুন:রায় চালু হওয়ার প্রক্রিয়ায় আছে সিলেটের সাটিয়াজুরী রেল-স্টেশন।

Coder Boss / ৫২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

Manual6 Ad Code

 

চুনারুঘাট প্রতিনিধিঃ-

Manual1 Ad Code

( মঙ্গলবার ৬ অক্টোবর ) দীর্ঘদিন বন্ধ থাকার পর রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ এমপি’র প্রচেষ্টায় অবশেষে বাহুবল উপজেলার সীমান্তবর্তী ঢাকা-সিলেট রুটের ব্রিটিশ আমলে প্রতিষ্টিত সাটিয়াজুরী রেলস্টেশনটি চালু করার প্রক্রিয়াধীন হচ্ছে। স্টেশনটি চালু করতে ইতোমধ্যে ডিও লেটার প্রদান করা হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, স্টেশনটি চালু করার জন্য রেলকর্তৃপক্ষের সাথে একাধিকবার বৈঠক করেছি। দ্রুততম সময়ের মধ্যে স্টেশনটি চালু করার আশ্বাস প্রদান করেছে রেলকর্তৃপক্ষ। আমার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আশা করছি শীঘ্রই চালু হবে সাটিয়াজুরী রেলস্টেশন।বৃটিশ আমলের রেল স্টেশন পুন:রায় চালু হওয়ার প্রক্রিয়ায় আছে সিলেটের সাটিয়াজুরী রেল-স্টেশন।

Manual2 Ad Code

জানা যায়, আখাউড়া-সিলেট সেকশনের সাটিয়াজুরী রেল স্টেশনটি ১৯৯৮ সালে বন্ধ ঘোষণা করে সরকার। এতে এলাকার মানুষ আন্দোলনে ঝাপিয়ে পড়ে। এমন কি ওই সময় ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেল যোগাযোগ অবরোধ করে রাখে বিক্ষুদ্ধ জনতা। আন্দোলনের মুখে সরকার স্টেশনটি বন্ধের সিদ্ধান্ত স্থগিত করলেও পরের বছর ১৯৯৯ সালে স্টেশনটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। ফলে ওই এলাকার ৫০/৬০ টি গ্রামের হাজার হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থায় চরম দুর্ভোগ নেমে আসে। এই স্হানে রেলগাড়ী থামলে এলাকাবাসীর খুবই উপকার হবে।

Manual2 Ad Code

এলাকাবাসী জানান, ব্রিটিশ আমলে এ রেলস্টেশনটি চালু হয়। সে সময় একাধিক ট্রেন থামত। পরে ধীরে ধীরে এ স্টেশনে ট্রেনের সংখ্যা কমতে থাকে। একসময় স্টেশনটি বন্ধ করে দেয় সরকার।
এতে এ রেলস্টেশন একটি পরিত্যক্ত রেলস্টেশনে পরিণত হয়।
তাছাড়া এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ থাকার ফলে নষ্ট হচ্ছে স্টেশনের সরকারি সম্পত্তি।
সরেজমিন গিয়ে দেখা যায়, রেলস্টেশন বলতে শুধু ব্রিটিশ আমলের সেই পাকা ভবনটিই আছে; তাও আবার পশুপাখির আবাসস্থলে পরিণত হয়েছে। অফিস কক্ষের দরজা-জানালাগুলোও ভেঙে গেছে। ভেতরে তাকালে দেখা যায়, অনেক জিনিস ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। নষ্ট হচ্ছে অনেক মূল্যবান জিনিস।

Manual1 Ad Code

এলাকাবাসীর দাবি, সাটিয়াজুরী রেলস্টেশনটি চালু করে ট্রেন স্টপিজ দিলে আবারও প্রাণচাঞ্চল্য পাবে। দুর্ভোগ লাঘব হবে এখানকার শতাধিক গ্রামের জনসাধারণের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code