শিরোনাম
রেমিটেন্স যোদ্ধা ও ব্যবসায়ীর ওপর আল ফালাক রিয়েল এস্টেটের প্রতারণা ও হুমকির পাহাড়সম অভিযোগ: সংবাদ সম্মেলন ও আইনি লড়াই অব্যাহত গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ১৬ বছরের আইনগত পাওনা পরিশোধের দাবিতে প্রতিবাদ সমাবেশ সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমিতে মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে ভার্ড-একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত শ্রীমঙ্গলে লেপ্রসি ফলোআপে নতুন শনাক্ত ৪,চিকিৎসা শুরু ​বানারীপাড়ায় চাঁদা না দেওয়ায় ঘর নির্মাণে বাধা ও কুপিয়ে জখমের অভিযোগ: থানায় লিখিত অভিযোগ  যাঁর হাতে খোঁড়া হয়েছে অসংখ্য কবর, আজ সেই মানুষটিকেই শেষ বিদায় কর্জশোধ, রিজিক বৃদ্ধি ও বৈষয়িক উন্নতি! হাফিজ মাছুম আহমদ দুধরচকী আরকয় (RCOY) নিয়ে বিতর্ক: জুলাই আন্দোলন, পুনর্বাসনের অভিযোগ ও নিরপেক্ষ তদন্তের দাবি জিগীষা মানবিক পার্টির চেয়ারম্যান নূর হোসাইন-এর পক্ষ থেকে দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ধর্ষণ, শিশু নির্যাতন বন্ধসহ অপরাধীদের ফাঁসির দাবীতে মণিরামপুরে বন্ধনের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

Coder Boss / ৩৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০

Manual4 Ad Code

যশোর জেলা প্রতিনিধি:

দেশব্যাপী শিশু-কিশোরী, নারী নির্যাতনের ঘটনাসহ সকল ধর্ষণ-নিপীড়নের ঘটনায় জড়িতদের গ্রেফতারসহ সর্বোচ্চ শাস্তির দাবীতে মণিরামপুরে বাংলাদেশ সেচ্ছাসেবী সংস্থা বন্ধনের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় যশোর-সাতক্ষীরা মহাসড়কের মণিরামপুর পৌরশহরের প্রেসক্লাব ভবনের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

সংগঠনটি প্রতিষ্ঠাতা সভাপতি মুর্শিদ হাসান ইমনের সভাপতিত্বে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য, মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু।

Manual2 Ad Code

বন্ধনের সিনিয়র সদস্য হাসিব রাজার সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক জেলা ছাত্রলীগনেতা, বর্তমানে তরুণ আওয়ামীলীগনেতা সন্দীপ ঘোষ, যুবলীগনেতা আনিসুর রহমান, পৌর ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির, মণিরামপুর সরকারী কলেজ ছাত্রলীগের আহবায়ক হাবিবুর রহমান দ্বীপ, ছাত্রলীগনেতা পরশসহ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিল আয়োজনকারী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অপরাধী যত বড় ক্ষমতাশালী হোক না কেন তাকে দ্রæততার সাথে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। নারী নির্যাতনকারী ও ধর্ষকরা মানুষ নামের কলংক, এদের কোন সমাজ নেই, কোন দল নেই। এ সমস্ত কলঙ্কিত মানুষ দ্বারাই আজ ধর্ষণ, শিশু-নারী নির্যাতন হচ্ছে। এগুলো বন্ধ করতে হলে দোষীদের আইনের আওতায় এনে তড়িৎ বিচার প্রক্রিয়া শেষকরাসহ মৃত্যুদন্ডের বিধান দ্রুত কার্যকর করতে হবে। আর এটি বাস্তবায়ন করা আমাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারাই সম্ভব বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code