শিরোনাম
ঢাবি উপাচার্যের সঙ্গে সোমালিয়ার রাষ্ট্রদূত এবং হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জগন্নাথপুরে গৃহবন্দীদের বেড়া অপসারণে প্রশাসনের আলটিমেটাম, এখনো কাটেনি আতঙ্ক ​বানারীপাড়ায় যুবদলের উদ্যোগে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিশ্বম্ভরপুরে Anti Child Marriage Campaign(এন্টি চাইল্ড ম্যারেজ ক্যাম্পেইন) – 2026 উদযাপন ছাতকে দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ব্যাংক অফিসার্স এসোসিয়েশন, মৌলভীবাজার-এর মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে বীর মুক্তিযোদ্ধা দ্বিজেশ চন্দ্র দাশের পরলোকগমন কালাপুর ইউপিতে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা’ অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দেবহাটায় মাদকের বিরুদ্ধে সাইকেল র্র্যালী ও পথ সভা অনুষ্ঠিত

Coder Boss / ৩৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২০

Manual1 Ad Code

দেবহাটা সাতক্ষীরা প্রতিনিধি: ” মাদককে না বলুন, জীবনকে সুন্দর করুন” এই স্লোগানকে সামনে রেখে দেবহাটার পারুলিয়াস্থ স্বেচ্ছাসেবী সংস্থা ফেয়ার মিশনের আয়োজনে মাদক বিরোধী সাইকেল র্র্যালী অনুষ্ঠিত হয়েছে।
দেবহাটা উপজেলা সহ সর্বস্তরের জনগনকে মাদকের বিরুদ্ধে জনসচেতন করার লক্ষ্যে দেবহাটায় এই প্রথম সবচাইতে বড় মাদক বিরোধী প্ররোচনামূলক সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয় ।
২ নভেম্বর সোমবার সকাল ৯ টায় বহেরা বাজারে অবস্থিত শহিদ মিনারে এক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সাংসদ সদস্য মুনসুর আহমেদ।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব রফিকুল ইসলাম, রাফসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু হাসান, কলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ।
উদ্বোধনের পরে কুলিয়া বাজারে পথ সভায় বক্তব্য রাখেন কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম।
পারুলিয়ায় শহীদ আবু রায়হান চত্ত্বরে পথ সভায় রখেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম।
সখিপুরে পথ সভায় বক্তব্য রাখেন সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন ও দেবহাটা থানার তদন্ত ওসি উজ্জ্বল কুমার মৈত্র।
গাজীরহাট বাজারে পথ সভায় বক্তব্য রাখেন দেবহাটা থানার মহিলা এস আই হাসিনা বেগম।
দেবহাটা উপজেলা সদরে পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সবেক যুগ্ন সম্পাদক আনোয়ারুল হক ।
প্রতিটা পথসভায় সভাপতিত্ব করেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা।
উক্ত পথ সভা শেষে পারুলিয়া শহীদ আবু রায়হান চত্বরে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি। উক্ত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পারুলিয়া ফেয়ার মিশনের সভাপতি কাদের মহিউদ্দিন।
এই সাইকেল শোভাযাত্রা ও পথ সভায় ফেয়ার মিশনের ৩ শত সাইক্লিষ্ট সহ সধারন মানুষ অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code