শিরোনাম
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মহনবী সাঃ এর অবমাননার প্রতিবাদে বড়লেখায় কওমী মাদরাসা উন্নয়ন পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Coder Boss / ৪০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২০

Manual5 Ad Code

এম. এম আতিকুর রহমান ঃ
ফ্রান্সে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাঃ এর অবমাননাকর চিত্র প্রদর্শনীর প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় কওমী মাদরাসা উন্নয়ন পরিষদের উদ্যোগে আজ ০২ নভেম্বর বাদ আসর এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

পরিষদের সভাপতি আজিমগন্জ টাইটেল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা বদর উদ্দিন এর সভাপতিত্বে ও পরিষদ নেতা হাকালুকি দারুসসুন্নাহ মোহাম্মদিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলামের পরিচালনায় বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ পরিষদের নির্বাহী সভাপতি মাওলানা আব্দুল কাদির দক্ষিণভাগী, শায়েখ খায়রুল ইসলাম, পরিষদের সাধারণ সম্পাদক বড়খলা বশিরিয়ার নাজিমে তা’লিমাত মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।
উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা ইমাম মুয়াজ্জিন পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মনোয়ার হোসেন মাহমুদী, বড়লেখা উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব সাংবাদিক ও কলামিস্ট এম. এম আতিকুর রহমান, প্রিন্সিপাল মাওলানা খলিলুর রহমান, মাওলানা সাইদুর রহমান, হাজী ফয়জুর রহমান, ছাত্রনেতা আনিস আহমদ, আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।

Manual5 Ad Code

সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল মাওলানা বদর উদ্দিন বলেন ফ্রান্সের কাফের মুশরিকরা মুসলমানদের প্রাণাধিক প্রিয় রাসুলুল্লাহ সাঃ এর অবমাননা করে মুসলমানদের হৃদয়ে চরম আঘাত হেনেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট বিলাই (বিড়াল) যে দৃষ্টতা দেখিয়েছে হেদায়েত না হলে সে যেনো বিলাই এর মতো নিকৃষ্ট জানোয়ার হয়ে মৃত্যুর মুখে পতিত হয়। তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পিতার স্মরণে মুসলিম রাষ্ট্রের অনেক দেশ তীব্র নিন্দা ও প্রতিবাদ যেভাবে জানিয়েছে সেভাবে সংসদে নিন্দা প্রস্তাব করার এবং ফ্রান্সের পন্য বর্জনের আহবান জানান।
বক্তারা ফ্রান্সের দূতাবাস উচ্ছেদ সহ কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহবান জানিয়ে আগামী দিনেও ইসলাম মুসলমানদের কৃষ্টি কালচার ও দেশ জাতির প্রয়োজনে আন্দোলন সংগ্রামে সকলকে শরীক হওয়ার আহবান জানান।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code