শিরোনাম
​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বরিশালে দুদকের মামলায় বিসিসির সাবেক মেয়র কামাল’র ৭ বছর জেল ও ১কোটি টাকা জরিমানা

Coder Boss / ৪৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২০

Manual7 Ad Code

বরিশাল জেলা প্রতিনিধি:

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অর্থ আত্মসাতের মামলায় বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক মেয়রসহ পাঁচজনকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মহসিনুল হক এ রায় ঘোষণা করেন

Manual8 Ad Code

দণ্ডপ্রাপ্তরা হলেন- বরিশাল পৌরসভার তৎকালীন চেয়ারম্যান ও সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক মেয়র আহসান হাবিব কামাল, তৎকালীন পৌরসভার (বর্তমান বরিশাল সিটি করপোরেশন) নির্বাহী প্রকৌশলী (বর্তমান অবসরপ্রাপ্ত) মো. ইসহাক, সাবেক সহকারী প্রকৌশলী (বর্তমান ঢাকা নগর ভবনের স্থানীয় সরকার বিভাগের আরবান পাবলিক অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্টের তত্ত্বাবধায়ক প্রকৌশলী) খান মুহাম্মদ নুরুল ইসলাম, সাবেক বরিশাল পৌরসভার উপ সহকারী প্রকৌশলী মো. আবদুস ছাত্তার ও বরিশাল নগরের কালিবাড়ি রোডের বাসিন্দা মো. জাকির হোসেন।

Manual5 Ad Code

মামলার এজাহার সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্তরা ১৯৯৫ সালের ২১ ডিসেম্বর থেকে ১৯৯৬ সালের ৩ জুনের মধ্যে তৎকালীন পৌরসভা এলাকায় টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত দেখিয়ে সংস্থাটির জালপ্যাড প্রস্তুত করে ভুয়া দরপত্রের মাধ্যমে ভুয়া ঠিকাদার নিয়োগ করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যেমে বরিশাল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এ চলতি হিসাব খোলে।

ওই হিসাবে টেশিস থেকে পাওয়া চারটি চেকের মাধ্যমে মোট ৩৯ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করে ১১ লাখ ৯৯ হাজার ৩৭১ টাকার রাস্তার মেরামত কাজ দেখায় এবং পরস্পর একে অপরের সহযোগীতায় ক্ষমতার অপব্যবহার করে সরকারি ২৭ লাখ ৬০ হাজার ৬৩৯ টাকা আত্মসাৎ করে।

এ ঘটনায় দুদকের উপপরিচালক আব্দুল বাছেত ২০০২ সালের ১১ অক্টোবর একটি মামলা দায়ের করেন। এরপর ২০১১ সালের ১৯ জুলাই দুদকের উপ-পরিচালক আব্দুল বাছেত ও সহ-পরিচালক এম এইচ রহমতউল্লাহ আদালতের অভিযোগ পত্র জমা দেন।

Manual3 Ad Code

আদালত ২০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার বিকেলে সাবেক মেয়র আহসান হাবিব কামালের উপস্থিতিতেই এ রায় ঘোষণা করেন।

এছাড়াও এ রায়ে দুদকের দায়ের করা মামলার এক নম্বর আসামি সাবেক মেয়র মো. আহসান হাবিব কামাল ও ৫ নম্বর আসামি বরিশাল নগরের কালিবাড়ি রোডের বাসিন্দা মো. জাকির হোসেনকে এক কোটি টাকা করে মোট দুই কোটি টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code