শিরোনাম
সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমিতে মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে ভার্ড-একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত শ্রীমঙ্গলে লেপ্রসি ফলোআপে নতুন শনাক্ত ৪,চিকিৎসা শুরু ​বানারীপাড়ায় চাঁদা না দেওয়ায় ঘর নির্মাণে বাধা ও কুপিয়ে জখমের অভিযোগ: থানায় লিখিত অভিযোগ  যাঁর হাতে খোঁড়া হয়েছে অসংখ্য কবর, আজ সেই মানুষটিকেই শেষ বিদায় কর্জশোধ, রিজিক বৃদ্ধি ও বৈষয়িক উন্নতি! হাফিজ মাছুম আহমদ দুধরচকী আরকয় (RCOY) নিয়ে বিতর্ক: জুলাই আন্দোলন, পুনর্বাসনের অভিযোগ ও নিরপেক্ষ তদন্তের দাবি জিগীষা মানবিক পার্টির চেয়ারম্যান নূর হোসাইন-এর পক্ষ থেকে দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা রাজনগরে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

হবিগঞ্জের আজমিরীগঞ্জ জলসুখা‌ বাজারে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন।।

Coder Boss / ৫৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০

Manual8 Ad Code

মোঃ আমিনুল ইসলাম
আজমিরীগঞ্জ উপজেলা প্রতিনিধি-

Manual8 Ad Code

গ্রাহককে সর্বোচ্চ সেবা প্রদানের প্রত্যয় নিয়ে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা বাজারে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে।

Manual2 Ad Code

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১ ঘঠিকায় জলসুখা বাজারে আব্দুল মুকিত মিয়ার ২য় তলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করেন ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিং এর সিলেট রিজিওনাল ম্যানেজার বিশ্বজিৎ দেবনাথ।

উদ্বোধনী অনুুষ্ঠানে সভাপতিত্ব করেন ফয়েজ আহমেদ খেলু মিয়া,চেয়ারম্যান, ৩ নং জলসুখা ইউ/পি।
পরিচালনা করেন জনাব জহিরুল ইসলাম, এরিয়া ম্যানেজার, হবিগঞ্জ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্বজিৎ দেবনাথ বলেন, গ্রাম বাংলার মানুষকে ব্যাংকিং সেবা দিতে কাজ করছে ডাচ্-বাংলা ব্যাংক। এদেশে ডাচ-বাংলা ব্যাংকই সর্ব প্রথম এটিএম বুথ সেবা চালু করে। ডাচ্-বাংলার মোবাইল ব্যাংকিং খুবই জনপ্রিয়।

মূল ব্যাংকের পাশাপাশি গ্রামাঞ্চলের মানুষকে দিবারাত্র সেবা দিতে ২০১৫ সালে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং চালু করে। এ পর্যন্ত সারাদেশে চার হাজার দুইশ এজেন্ট ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে।

এখানে মাত্র ১০ টাকায় ব্যাংক হিসাব খোলা যায়,দিন-রাত ২৪ ঘন্টা লেনদেন করা যায়, রেমিটেন্স উত্তোলন করা যায়, সব ধরণের বিল পরিশোধ করা যায়।

Manual2 Ad Code

এখানে অর্ধবার্ষিক বা বার্ষিক কোন ফি কর্তন করা হয়না। প্রথম বছর বিনামূল্যে এবং দ্বিতীয় বছর অর্ধেক মূল্যে এটিএম কার্ড দেয়া হয়। ডাচ-বাংলা ব্যাংকে হিসাব খোললে দেশের যে কোনপ্রান্ত থেকে শুধু মাত্র আঙ্গুলের চাপেই টাকা উত্তোলন করা যায় এবং জনাব জহিরুল ইসলাম সবাইকে ব্যাংকের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

জলিল ফোন সেন্টার এর আয়োজনে উদ্বোধনী অনুুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃসিরাজ মিয়া বিশিষ্ট রাজনীতিবিদ, ডাঃমো শহিদ মিয়া বিশিষ্ট রাজনীতিবিদ,মো হানিফ উল্লা, সভাপতি জলসুখা বাজার ব্যবসায়ীকল্যাণ সমিতি, তোফাজ্জল আহমেদ সহ অনেক বিশিষ্ট রাজনীতিবিদ ও সাংবাদিক বৃন্দ এবং

ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং হবিগঞ্জ এর সিনিয়র সেল’ স ম্যানেজার মো :ওয়াহিদ মোরাদ,ইউ/পি সদস্য মোঃ আলাউদ্দিন মিয়া, তাজ উদ্দিন আহমেদ সাজ্জাদ, সাবেক সদস্য মো: লিবাছ মিয়া,ডা,এলাজুল ইসলাম এছাড়াও গ্রামের মুরুব্বীয়ান ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code