শিরোনাম
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নেপালকে হারিয়েই ১০ লাখ টাকা পাচ্ছে বাংলাদেশ দল

Coder Boss / ৪১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

Manual3 Ad Code

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জয়ের দেখা খুব একটা নিয়মিত মেলে না। প্রতিপক্ষ যখন নেপাল, তখন তো জয় আরও অধরা। ২০১৫ সালের পর থেকে নেপালের বিপক্ষে জয় ছিল না বাংলাদেশের! সে হিসেবে আজকের দিনটি বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য একটু অন্য রকমই বটে! বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ সন্ধ্যায় প্রীতি ম্যাচে নেপালকে ২–০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দুই অর্ধে একটি করে গোল করেছেন নাবীব নেওয়াজ জীবন ও মাহবুবুর রহমান সুফিল।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নেপালের বিপক্ষে আয়োজিত দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানেও এগিয়ে গেল বাংলাদেশ। এই জয়ের পর পুরো দলের জন্য ১০ লাখ টাকা বোনাস ঘোষণা করেছে বাফুফে। পরের ম্যাচের আগেই ফুটবলারদের হাতে এই টাকা তুলে দেওয়া হবে বলে বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে। মুজিব বর্ষ আন্তর্জাতিক সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি হবে ১৭ নভেম্বর।

Manual4 Ad Code

নেপালের বিপক্ষে বাংলাদেশের শেষ জয়টি ছিল ২০১৫ সালের ১৭ ডিসেম্বর। সেবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শাখাওয়াত রনির একমাত্র গোলে হিমালয়ের দেশকে হারিয়েছিল বাংলাদেশ। আজ আবার আরেক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এসে নেপালের বিপক্ষে পাওয়া গেল জয়। এর মধ্যে বাংলাদেশ–নেপাল আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়েছিল দুবার। একটিতে ড্র ও একটিতে হেরেছিল বাংলাদেশ।

একে তো নেপালের বিপক্ষে এমন রেকর্ড, তারপর করোনাকে পাশ কাটিয়ে আজই প্রথম মাঠে ফিরেছে বাংলাদেশের ফুটবল। শুধু বাংলাদেশই কেন, দক্ষিণ এশিয়াতেই করোনা হানা দেওয়ার পর প্রথম আন্তর্জাতিক ফুটবল আয়োজিত হলো বাংলাদেশে।

Manual1 Ad Code

নেপালের বিপক্ষে বাংলাদেশের শেষ জয়টি ছিল ২০১৫ সালের ১৭ ডিসেম্বর।
নেপালের বিপক্ষে বাংলাদেশের শেষ জয়টি ছিল ২০১৫ সালের ১৭ ডিসেম্বর।ছবি: প্রথম আলো
এমন ম্যাচে দারুণ এক জয়! সে কারণেই কি না, ম্যাচ শেষ হওয়ার এক ঘণ্টা পেরোনোর আগেই ১০ লাখ টাকার বোনাস ঘোষণা। বাফুফের পক্ষ থেকে বলা হয়েছে, আজ ম্যাচ জয়ের জন্য পুরো দলকে ১০ লাখ টাকা বোনাস দেওয়া হবে। আগামী ম্যাচের আগেই খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হবে টাকা।

Manual3 Ad Code

আজ প্রায় দশ মাস পর মাঠে নেমেছিল জাতীয় ফুটবল দল। সর্বশেষ খেলেছিল এই বছর জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপে। বুরুন্ডির বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল স্বাগতিকরা। এর আগে গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩–০ গোলে জিতেছিল বাংলাদেশ। আজকের আগে সেটিই ছিল বাংলাদেশের শেষ জয়। এ বছর এই তিনটি ম্যাচই খেলেছে বাংলাদেশ।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code