শিরোনাম
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পূবালী ব্যাংকের চেয়ারম্যান এম. আযীযুল হকের জানাযার নামাজ অনুষ্ঠিত

Coder Boss / ৪৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

Manual4 Ad Code

কিশোরগঞ্জ প্রতিনিধি:

Manual4 Ad Code

তাড়াইলের কৃতি সন্তান, প্রখ্যাত ব্যাংকার ও পূবালী ব্যাংক লিঃ বংলাদেশ এর চেয়ারম্যান এম. আযীযুল হক সাহেবের জানাজার নামাজ আজ ১৩ নভেম্বর শুক্রবার বিকাল ৩টায় উপজেলার ধলা ইউনিয়নে নিজের হাতে প্রতিষ্টিত ধলা বহুমুখী আলিম মাদরাসা’র মাঠে অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে পুবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর প্রতিষ্ঠাতা প্রথিতযশা ব্যাংকার এম. আযীযুল হক (৮৫) তাঁর শেষ ইচ্ছা অনুযায়ি, মাদরাসা ও মসজিদের পাশে পারিবারিক গোরস্থানে বাবা-মায়ের পাশে তাঁকে দাফন করা হয়েছে।
জানাগেছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৭টা ১০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার প্রবর্তক পূবালী ব্যাংকের চেয়ারম্যান এম. আযীযুল হক ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক জীবনে তিনি চার সন্তানের পিতা ছিলেন। বড় ছেলে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর। অন্য তিন সন্তান-ই প্রবাসে বিভিন্ন দেশে কর্মরত আছেন।
পরিবার সূত্রে জানা যায়, তিনি গত কিছুদিন যাবৎ জ্বর এবং শ্বাসকষ্ট বোধ করছিলেন। ২৮ অক্টোবর থেকে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নিচ্ছিলেন। ৩০ অক্টোবর রাত থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
এম. আযীযুল হক পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ‘জনক’ ও প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। মৃত্যুর আগ-পর্যন্ত পুবালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়ে দায়িত্ব পালন করে আসছিলেন।
খ্যাতি সম্পন্ন ও সুন্দর মনের অধিকারী জ্যেষ্ঠ ব্যাংকার এম. আযীযুল হক কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের ধলা গ্রামের ঐতিহ্যবাহী ভূইয়া বাড়িতে জন্মগ্রহণ করেন।
তাঁর শেষ ইচ্ছা অনুযায়ি মাদরাসা ও মসজিদের পাশেই পারিবারিক গোরস্থানে বাবা-মায়ের পাশেই তাঁকে দাফন করা হয়।
তাঁর জানাজার নামাজ-এ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র এবং বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক –
আল-মামুন খান
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
১৩/১১/২০২০ খ্রি.
০১৭১৩-৫০৮০৯৮

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code