শিরোনাম
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বালাউট ছাহেব বাড়িতে হযরত বড়পীর মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রহ. এর ইন্তেকাল দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

Coder Boss / ৩৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

Manual4 Ad Code

মারুফ তালুকদার বালাগঞ্জ প্রতিনিধিঃ

Manual1 Ad Code

২৭ নভেম্বর ১১ রবিউস সানী শুক্রবার বিকাল ৪ ঘটিকা থেকে রাত ১০ ঘটিকা পর্যন্ত বালাউট ছাহেব বাড়ি কর্তৃক আয়োজিত ‘বালাউট দারুল কোরআন মাদরাসা’ হলে হযরত বড়পীর মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রহ. এর ইন্তেকাল দিবস (ফাতেহা ইয়াজদাহম) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা মাহবুবুর রহমান ছাহেব জাদায়ে বালাউটি। বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার শিক্ষক হাফিয মাওলানা জসিম উদ্দিন এর পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাহেব জাদায়ে বালাউটি ডা. মাওলানা শাহ মো. ছাফিউর রহমান, ছাহেব জাদায়ে গোটারগ্রামী মাওলানা ইমাদ উদ্দিন, জালালিয়া সিনিয়র ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুর রহমান, জালালিয়া সিনিয়র ফাযিল মাদরাসার প্রভাষক মাওলানা ইমদাদুর রহমান খান, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ জকিগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ফদ্বলুর রহমান মানিকপুরী, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল কুদ্দুছ, উপজেলা আল ইসলাহ নেতা মাওলানা ময়নুল হক।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাহেব জাদায়ে বালাউটি মাওলানা মাশুকুর রহমান, মাওলানা মুনিবুর রহমান, ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ বাহাদুর, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার শিক্ষক মাওলানা নাইমুল হক খান, লতিফিয়া কমপ্লেক্সের ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল মজিদ, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ রতনগঞ্জ আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মাওলানা খালেদ আহমদ, বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামীয়া জকিগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আহমদ হোসাইন আইমান, জকিগঞ্জ টিভির স্টাফ রিপোর্টার জাকির হোসাইন, বাংলাদেশ ডিবি পুলিশ সদস্য  আক্তার হোসাইন, বালাউট দারুল কোরআন মাদরাসা শিক্ষক হাফিয আব্দুল হাছিব, হাফিয আব্দুল হালিম, মাওলানা আব্দুর রউফ খান প্রমুখ।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code