শিরোনাম
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তাহিরপুরে ছেলের হাতে বাবা খুন, ঘাতক ছেলে আটক

Coder Boss / ৪০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

Manual1 Ad Code

প্রতিনিধি সুনামগঞ্জ:
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় ছেলের দোকানে থাকা সুপারি কাটার যন্ত্র (স্থানীয় ভাষায় লোহার যাতি/সরতা) দিয়ে কুপিয়ে নিজ বাবাকে খুন করেছে ছেলে। এ ঘটনায় ঘাতক ছেলে নাজমুল হাসান(২০) কে আটক করেছে পুলিশ। এ ঘটনাটি ঘটেছে শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১১ টার সময় উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারের হাজী রজব আলী মার্কেটে। নিহত পিতার নাম ইসলাম উদ্দিন (৪৮) ওরোপে পাগলা ইসলাম উদ্দিন, সে উপজেলার ৫ নং বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে। সে বাদাঘাট বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।
তাহিরপুর থানা পুলিশ ও পত্যক্ষদীর্শ সূত্রে জানাগেছে, পিতা ইসলাম উদ্দিন রাত সাড়ে ১১ টার সময় বাদাঘাট বাজারের হাজী রজব আলী মার্কেটে ছেলে নাজমুলের কসমেটিক্স এর দোকানের সামনে গেলে টাকা নিয়ে এসময় পিতা-পুত্রের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলে নাজমুল পিতার পাগলামি আচরণে ক্ষিপ্ত হয়ে দোকানে থাকা সুপারি কাটার লোহার সরতা নিয়ে বাবার মাথায় একের পর এক আঘাত করতে থাকে। এ সময় রক্তাক্ত অবস্থায় গুরতর আহত হয়ে পিতা ইসলাম উদ্দিন মাটিতে লুটিয়ে পড়ে। এ দৃশ্য স্থানীয় প্রতিবেশী দোকানদার ও রাতে বাজার পাহারাদার দেখতে পয়ে ডাক চিৎকার শুরু করলে ঘাতক নাজমুল পিতা ইসলাম উদ্দিনকে রেখে পলিয়ে যায়। পরে তারা গুরুতর আহত ইসলাম উদ্দিনকে উদ্ধার করে বাদাঘাট বাজারের স্থানীয় চিকিৎসক হাফিজ উদ্দিনের চেম্বারে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার ও বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মাহমুদুল হাসান সাড়ে ১২ টায় ঘটনার স্থল পরিদর্শন করে। এবং বাদাঘাট বাজারের স্থানীয় চিকিৎসক হাফিজ উদ্দিনের চেম্বার থেকে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে পলিয়ে থাকা ঘাতক নাজমুলকে ঘাগটিয়া গ্রামের একটি মসজিদ থেকে গ্রেফতার করে। এবং (২৯ নভেম্বর) রবিবার সকালে লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার বলেন, রাতেই অভিযান চালিয়ে পিতার ঘাতক নাজমুলকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে আজ সকালে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ র্মগে পাঠানো হয়েছে। নিহতের ছোট ভাই বাদী হয়ে তাহিরপুর থানায় একটি হত্যা মামলা দায়েরের দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code