শিরোনাম
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভাস্কর্য তৈরীর ক্ষেত্রে ইসলামী শরীয়াহ্’র নিষেধ অমান্য করার কোন অবকাশ নেই -আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

Coder Boss / ৪০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

Manual2 Ad Code

ভাস্কর্য তৈরীর ক্ষেত্রে ইসলামী শরীয়াহ্’র নিষেধ
অমান্য করার কোন অবকাশ নেই
-আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

Manual5 Ad Code

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মুহতারাম সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, দেশে ভাস্কর্য নির্মাণ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। নানাভাবে আলিম-উলামার প্রতি বিষোদগার করা হচ্ছে। যা মোটেই কাম্য নয়। এদেশ সংখ্যাগরিষ্ট মুসলমানের দেশ, মসজিদের দেশ। এখানে রাস্তার মোড়ে বা প্রতিষ্ঠানে কোনো ব্যক্তি বা প্রাণীর ভাস্কর্য তৈরি করে ইসলামী শরীয়াহ্’র নিষেধ অমান্য করার কোন অবকাশ নেই। কারণ কোনো ব্যক্তি বা প্রাণীর ভাস্কর্য তৈরি ইসলাম সমর্থন করে না। সেক্ষেত্রে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ তাকে আখিরাতের জীবনে কোন সহযোগিতা করবে না বরং কষ্ট দেবে।

Manual7 Ad Code

তিনি বলেন, ভাস্কর্য নির্মাণের মূল উদ্দেশ্য যদি বঙ্গবন্ধুকে স্মরণীয় করে রাখার জন্য হয় সেক্ষেত্রে ভাস্কর্য নয় তার নামে অন্যান্য জনকল্যাণমূলক স্থপনা তৈরি করা যেতে পারে। কারণ, বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে বঙ্গবন্ধুর অবদান অস্বীকার করার কোন সুযোগ নেই।

তিনি বলেন, ভাস্কর্য ইস্যুতে দেশ একটি সংঘাতের দিকে চলে যাচ্ছে এবং অস্থিতিশীল পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে। এমন কঠিন মুর্হূতে মাননীয় প্রধানমন্ত্রীর সঠিক দিক নির্দেশনা দেশকে শান্ত পরিবেশে ফিরিয়ে আনতে পারে। তিনি এ নিয়ে কোথাও কোন উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি না করতে সকলের প্রতি আহবান জানান।

তিনি আরো বলেন, বর্তমান বিশ্ব অত্যন্ত ক্রান্তিকাল অতিক্রম করছে। করোনা মহামারিতে বিশ্ব আজ অসহায়। এমন পরিস্থিতিতে আমাদের আল্লাহর প্রতি মনোনিবেশ করতে হবে। আল্লাহর অসন্তুষ্টি ও গযবের কারণ হয় এমন আচরণ ও সিদ্ধান্ত থেকে আমাদের বিরত থাকতে হবে। দেশের পরিস্থিতি উত্তপ্তের পক্ষে আমরা নই। তবে ঈমান-আকীদার প্রশ্নে আমরা আপোসহীন। তাই ইসলাম বিরোধী কোনো কার্যক্রম পরিচালনা না করার জন্য আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী আজ বৃহস্পতিবার (০৩.১২.২০২০) বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সংগঠনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয়। এতে সংগঠনের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code