শিরোনাম
জিলক্বদ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সংসদ অধিবেশনে একটি রাজনৈতিক দল নিষিদ্ধ বিল পাস হলো, তাতে কিন্তু কয়েকটি সন্দেহ রয়েই গেলো দোয়ারাবাজারে বজ্রপাতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় রেফারেল চেইন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত ​বানারীপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান দখলের অভিযোগ জামগড়ায় পুলিশ ফাঁড়ি চালুর পরও গুলির ঘটনা: আশুলিয়ায় ভোরে ৫ রাউন্ড গুলি, আহত ২—উদ্বেগে স্থানীয়রা বতর্মান সরকারের দৃষ্টি আকর্ষণ,দেশ উন্নয়ন করতে চাইলে, যথাযথ ভাবে ভূমি ব‍্যবহার করা জরুরি শ্রীমঙ্গলে হামের প্রাদুর্ভাব রোধে জরুরি ORI কার্যক্রম মোহাম্মদপুরে ফুটপাত দখলমুক্তে দৃশ্যমান অগ্রগতি নেই, প্রশাসনের ব্যর্থতার অভিযোগ ছাত্রদলের তুরাগ থানার ওসি ও এসআইয়ের বিরুদ্ধে অভিযোগে প্রেসক্লাবের সামনে মানববন্ধন
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রথম বাংলাদেশি হিসাবে মাত্র ৮ ঘন্টায় এলব্রুস পর্বত জয় করলেন জগন্নাথপুরের আকি

Coder Boss / ৮৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

Manual3 Ad Code

জগন্নাথপুর প্রতিনিধিঃ

Manual6 Ad Code

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মৃত হাজি ইছকন্দর আলীর ছেলে যুক্তরাজ্য প্রবাসী ও পর্বতারোহী আখলাকুর রহমান (আকি রহমান) মাত্র ৮ ঘন্টা সময়ের মধ্যে জয় করলেন রাশিয়ার ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এলব্রুস পর্বত।প্রথম বাংলাদেশি হিসাবে মাত্র ৮ ঘন্টায় এলব্রুস পর্বত জয় করলেন জগন্নাথপুরের আকি।
ইংল্যান্ডের রেকর্ড সংখ্যক কম সময়ে (মাত্র ৮ ঘন্টায়) ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এলব্রুস জয় করেন আখলাকুর রহমান। যা বিশ্বে আজও কোনো বাঙ্গালি করতে পারেনি। তিনি সর্ব প্রথম বাঙ্গালি। শুধু তাই নয়, প্রাণঘাতি করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে সুস্থ হওয়ার ৫ম দিনে এমন দুঃসাহসিক অভিযান সম্পূন্ন করেন আখলাকুর রহমান।
করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে সুস্থ হয়ে পর্বতারোহী আখলাকুর রহমান পর্বত জয়ের ধারা অব্যহত রাখতে গত ৭ অক্টোবর রাশিয়ার ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এলব্রুস পর্বত জয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। পর দিন ৮ অক্টোবর স্থানীয় সময় সকাল ১১টায় রাশিয়ার এলব্রুস ক্যাম্পে যোগ দেন। পরে ওই দিন রাত ১টায় এলব্রুস পর্বত জয়ের মিশন শুরু করে সকাল ৯টায় মিশন সম্পূন্ন করেন। মাত্র ৮ ঘন্টায় রাশিয়ার ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এলব্রুস পর্বত জয়ের মধ্যে দিয়ে বাঙ্গালি পর্বতারোহীদের শীর্ষে নাম লেখান আখলাকুর রহমান। তবে তিনি বিশ্ব জুড়ে আকি রহমান নামে পরিচিত।
জন্ম সূত্রে যদিও তিনি বাঙ্গালি তবে, আখলাকুর রহমান মাত্র দেড় বছর বয়সে পরিবারের সঙ্গে পারি জমান যুক্তরাজ্যের ইংল্যান্ডে। তাঁর শৈশব কেটেছে ইংল্যান্ডের ওল্ডহ্যাম শহরে। কিন্তু দেশের প্রতি রয়েছে তাঁর অশ্রু শ্রদ্ধা ও ভালবাসা। তাই তিনি বাঙ্গালি ঐতিহ্য ধরে রাখতে মাথায় গামছা বেঁধে পর্বত চূড়ায় ইংল্যান্ডের ও বাংলাদেশের যৌথ জাতীয় পতাকা গায়ে জড়িয়ে প্রদর্শন করেন।
বিষয়টি নিশ্চিত করে আখলাকুর রহমানের খালাত ভাই জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই (মোকাম বাড়ি) এলাকার বাসিন্দা সামিনুর রহমান ভূঁইয়া বলেন, প্রাণঘাতি করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে সুস্থ হয়ে এধরনের সাফল্য সত্যিই বিশ্ময়কর। এই জয় শুধু তাহার নিজের নয়, এটি পুরো বাঙ্গালি জাতির জয়।
উপজেলাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে সামিনুর আরো বলেন, মহান আল্লাহ যেনও আকি ভাইকে সর্বদা সুস্থ রাখেন। যাতে করে তিনি সকল বাধা কাটিয়ে তাঁহার লক্ষ্যে পৌঁছাতে এবং এধরনের সাফল্য ধারা অব্যহত রাখতে পারেন। আমরা তাহার মঙ্গল কামনা করি। আশা করি তিনি আগামী দিনেও এধরনের সাফল্যের মাধ্যমে জগন্নাথপুরসহ দেশের সুনাম বয়ে আনতে পারেন।
উল্লেখ্য, রাশিয়ার ইউরোপীয় অংশের দক্ষিণাংশে, জর্জিয়ার সাথে রাশিয়ার সীমান্তের ঠিক উত্তরে অবস্থিত একটি পর্বত। পর্বতটি ককেশাস পর্বতমালার সর্বোচ্চ এবং গোটা ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। আজ থেকে প্রায় ২০ লক্ষ বছর আগে আগ্নেয় বিস্ফোরণের ফলে পর্বতটির জন্ম হয়েছিল। আগ্নেয়গিরিটি বর্তমানে বিলুপ্ত, তবে বৃহত্তর ককেশাস অঞ্চলের ভৌগোলিক অস্থিতিশীলতার কারণে এ অঞ্চলে কিছুদিন পর পরই বড় আকারের ভূমিকম্প হয়ে থাকে।
এলব্রুস পর্বতের দুইটি জ্বালামুখ আছে। একটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫,৬৪২ মিটার (১৮,৫১০ ফুট) এবং অপরটি ৫,৫৯৫ মিটার (১৮.৩৫৫ ফুট) উঁচুতে অবস্থিত। পর্বতের উপরে বেশকিছু বিশালাকার হিমবাহ আছে যেগুলি থেকে পানি গলে কুবান ও অন্যান্য নদীতে পড়েছে।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code