শিরোনাম
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জাতির পিতার ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সিলেটে যুবলীগের বিক্ষোভ

Coder Boss / ৩৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

Manual6 Ad Code

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ করেছে সিলেট জেলা ও মহানগর যুবলীগ।

 

রোববার (৬ ডিসম্বের) বিকাল ৩টায় সিলেট জেলা পরিষদের সামনে থেকে মিছিল বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে মিছিলটি শেষ হয়।

মিছিল পরবর্তী সভায় সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপির সভাপতিত্বে ও মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারের পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ।

 

Manual8 Ad Code

মিছিল পরবর্তী সভায় সভাপতিরে বক্তব্যে সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি বলেন, এদেশ ও জাতির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাস্কর্যের অবমাননা দেশের চেতনার মর্মমূলে আঘাত হানা। তিনি বলেন, জাতির পিতার প্রতিকৃতি প্রদর্শণ ও সংরক্ষণ সাংবিধানিক ভাবেই বিধিবদ্ধ বিষয়, তাই বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা সংবিধানের অবমাননা।

Manual6 Ad Code

 

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ বলেন, বঙ্গবন্ধু মানে এদেশের অস্তিত্ব, স্বাধীনতা,বঙ্গবন্ধু মানে দেশ এবং সংবিধান, বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা মানে দেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে আক্রান্ত করা। মুসলিম,হিন্দু, খৃস্টান সকলের মিলিত রক্তের স্রোতধারায় অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। এ স্বাধীনতা কোন নির্দিষ্ট বা সম্প্রদায়ের স্বার্থের কাছে জিম্মি হতে দিবে না।

 

Manual1 Ad Code

মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, দেশের লাখ লাখ সাধারণ মানুষ ও কর্মী আজ ক্ষুব্ধ। বঙ্গবন্ধু প্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। যুবলীগ কাউকে আক্রমণ করে না, তবে আক্রমণের শিকার হলে প্রতিরোধ গড়ে তুলতে এক বিন্দুও পিছপা হয় না।

Manual3 Ad Code

মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার উগ্রবাদী গোষ্ঠীকে হুঁশিয়ার করে বলেন, যে হাত দিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা হয়েছে, সেই হাত উপড়ে ফেলতে যুবলীগ প্রস্তুত রয়েছে। আগুন দিয়ে জালিয়ে ফেলবো সেই উগ্রবাদীদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code