শিরোনাম
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ডিজিটাল বাংলাদেশের সুফল দেশের প্রতিটি মানুষের ঘরে পৌঁছে গেছে। ডিজিটাল বাংলাদেশ দিবস এম পি শাহে আলম

Coder Boss / ৫০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

Manual3 Ad Code

জাকির হোসেন, বরিশাল জেলা প্রতিনিধিঃ

Manual3 Ad Code

শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম বলেন ডিজিটাল বাংলাদেশের সুফল দেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। ফলে উন্নত সমৃদ্ধ সোনারবাংলা বিনির্মাণের পথে অনেক দূর এগিয়ে গেছে দেশ। আগামী ২০২১ সালে বাংলাদেশ হবে বিশ্বের মধ্যে মধ্য আয়ের দেশ। এসময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্নের ডিজিটাল বাংলাদেশের প্রথম শতভাগ ডিজিটাল উপজেলা হিসেবে বানারীপাড়া ও উজিরপুর উপজেলাকে গড়ে তোলা হবে। এর অংশ হিসেবে দুই উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটালাইজড করা হয়েছে।উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও রিপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সরকারী চাখার ফজলুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হাফিজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম, সহকারী প্রোগ্রামার হাফিজ আল আসাদ, বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকার সিদ্দিক, উদ্যেক্তা মাহাতাব উদ্দিন প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মফিজুর রহমান, মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসাইন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রাণী সেন, সমাজ সেবা কর্মকর্তা পার্থ সারথী দেউরী, নির্বাচন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহসিন উল হাসান, সমবায় কর্মকর্তা আফসানা শাখী, পরিসংখ্যান কর্মকর্তা আব্দুর রহমান, থানার ইন্সপেক্টর (তদন্ত ) জাফর আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা শাহনাজ আকতার, তথ্য সেবা কর্মকর্তা ফয়জুনেচ্ছা খানম, প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, সহ সভাপতি কেএম শফিকুল আলম জুয়েল, সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লা, যুবলীগ নেতা মু.মুন্তাকিম লস্কর কায়েস, এইচ আর শিপলু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিক শাহিন, সম্পাদক ফয়েজ আহমেদ শাওন, উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code