শিরোনাম
সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা ভূতের দেশের গল্প, (পর্ব এক ) আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা সরকার অগোছালো কাজ করেই যাচ্ছে, বিরোধী দল ঘুমে আচ্ছন্ন, সফলতা আসেনি জুলাই যোদ্ধাদের পুলিশের এডিশনাল আইজিপি ডি আইজি সহ একাধিক পুলিশ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে সালমান ওভার সিজের অভিনব প্রতারণার ফাদ সিলেট নিউজে সংবাদ প্রচারে প্রতারক ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছে জয়নগর পাওয়ার গ্রিডের গেটে হাজিরা দিচ্ছেন সহকারী শিক্ষিকা নিলুফার ইয়াসমিন দুর্গাপূজার আনন্দ ছড়িয়ে দিতে জৈন্তাপুরে শাড়ি ও চাল বিতরণ মাহবুবুল কিবরিয়া চৌধুরী (হেলিম): এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী জগন্নাথপুর আনন্দময়ী ও বাদ্য আর অঞ্জলিতে মণ্ডপে মণ্ডপে উদযাপিত হচ্ছে মহানবমী
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কেন আমাদের দোয়া কবুল হচ্ছে না! হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

Coder Boss / ৫০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

Manual8 Ad Code

একদিন ইবরাহীম ইবনে আদহাম (র) (মৃত্যুঃ১৬২ হিজরী) বসরা শহরের একটি বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন। লোকজন তাঁর পাশে সমবেত হয়ে জিজ্ঞাসা করলঃ হে আবু ইসহাক! আল্লাহ সুবহানাহু তাআলা কুরআনে বলেন, ‘আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিবো’ কিন্তু আমরা অনেক প্রার্থনা করার পরেও আমাদের দোয়া কবুল হচ্ছে না।

Manual6 Ad Code

তখন তিনি বললেন, ‘ওহে বসরার অধিবাসী, দশটি ব্যাপারে তোমাদের অন্তর মরে গেছে-

Manual7 Ad Code

(১) তোমরা আল্লাহ সম্পর্কে অবগত কিন্তু তাঁর প্রদত্ত কর্তব্যসমূহ পালন কর না।
(২) তোমরা কুরআন পড় কিন্তু সে অনুযায়ী আমল কর না।
(৩) তোমরা দাবী কর রাসুলুল্লাহ (সাঃ) কে ভালোবাসো কিন্তু তাঁর সুন্নাহকে পরিত্যাগ কর।
(৪) তোমরা নিজেদেরকে শয়তানের শত্রু হিসেবে দাবী কর কিন্তু তোমরা তার পদাংক অনুসরণ কর।
(৫) তোমরা জান্নাতে যেতে উদগ্রীব কিন্তু তার জন্য পরিশ্রম কর না।
(৬) তোমরা জাহান্নামের ভয়ে আতঙ্কিত কিন্তু পাপের মাধ্যমে প্রতিনিয়ত তার নিকটবর্তী হচ্ছো।
(৭) তোমরা স্বীকার কর মৃত্যু অনিবার্য কিন্তু তার জন্য নিজেকে প্রস্তুত কর না।
(৮) তোমরা সর্বদা অন্যের দোষ বের করতে সচেষ্ট কিন্তু নিজের দোষ-ত্রুটির ব্যাপারে উদাসীন।
(৯) তোমরা আল্লাহর অনুগ্রহ উপভোগ কর কিন্তু তার জন্য শুকরিয়া আদায় কর না।
(১০) তোমরা মৃতদেহের দাফন সম্পন্ন করার পর তার থেকে শিক্ষা গ্রহণ কর না।(আবু নুয়াইম, হিলিইয়া আল-আউলিয়া ৮:১৫,১৬)

আমাদেরও কি ভেবে দেখা উচিৎ নয় আমাদের অন্তর এসব ব্যাপারে মরে গেছে কিনা?
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী ছাহেব।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code