শিরোনাম
জগন্নাথপুরে নৌকা ডুবিতে নিহত পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ​বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘গণ-অভ্যুত্থান দিবস’ পালিত পোড়া স্বপ্নের ভেতরেও শান্তির গান গাইলেন রাহুল আনন্দ একটি নিখোঁজ সংবাদ মাহে রবিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শান্তি উদ্যান (আহমেদ নগর) এলাকার নিরাপত্তা ও উন্নয়নমূলক জরুরি সভার আহব্বান প্রায় দশ লাখ কোটি টাকার বাজেট করার পরেও দেশ এভাবে চলতে পারে না। এত নড়বড়ে হতে পারে না ফজরের নামাজের উপকারিতা ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিশ্বম্ভরপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার শ্রীমঙ্গলে ১৫০ কোটি টাকার সম্পত্তি নিয়ে সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নাম পরিচয় গোপন রেখে ক্যান্সার আক্রান্ত রোগীকে আমেরিকা প্রবাসী যুবকের নগদ চল্লিশ হাজার টাকা সহায়তা প্রদান

Coder Boss / ৫১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১

Manual1 Ad Code

হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

Manual4 Ad Code

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় আজ ০৩ জানুয়ারী ২০২১ রোজ রবি বার বিকেলে ক্যান্সার আক্রান্ত পঞ্চম শ্রেনীর এক ছাত্রীর চিকিৎসার জন্য দাতার পরিচয় গোপন রাখার শর্তে নগদ ৪০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত জয়া রবিদাস উপজেলার জামাল পুর গ্রামের বাসিন্দা কুনিল রবি দাসের কন্যা। জামাল পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর মেধাবী ছাত্রী।

রিপন রবিদাস নামের এক যুবকের মাধ্যমে
চিকিৎসা খরচ জোগাতে অক্ষমতা প্রকাশ করে সুশীল সমাজের কাছে পিছিয়ে পরা জন গোষ্ঠীর একটা সন্তানের তাজা প্রাণ বাঁচানোর জন্য সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন জয়া রবি দাসের পিতা কুনিল রবি দাস।

বিষয় টি সাংবাদিক ইমদাদুল হোসেন খাঁন এবং সাংবাদিক রিতেষ কুমার বৈষ্ণব এর মাধ্যমে গত ৩১ ডিসেম্বর ২০২০ ইংরেজি বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রকাশ করায়, জয়ার চিকিৎসায় সহায়তা প্রদান করার জন্য এগিয়ে আসেন নাম প্রকাশে অনিচ্ছুক বানিয়াচং উপজেলার আমেরিকা প্রবাসী এই যুবক।

তিনি সাংবাদিক রিতেষ কুমার বৈষ্ণব (হবিগঞ্জ জেলা প্রতিনিধি) এবং জয়ার পিতা কুনিল রবি দাসের সাথে কথা বলে ও নাম প্রকাশ না করার শর্তে নগদ ৪০ হাজার টাকা প্রদান করার আশ্বাস দিয়েছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক আমেরিকা প্রবাসী এই ভাইয়ের পাঠানো নগদ ৪০ হাজার টাকা আজ ৩ জানুয়ারী ২০২১ তারিখে অসুস্থ জয়ার পিতা কুনিল রবিদাসের হাতে তুলে দেওয়া হয়েছে।

Manual2 Ad Code

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ইমদাদুল হোসেন খাঁন সাংবাদিক রিতেষ কুমার বৈষ্ণব, ২নং বানিয়াচং উত্তর-পশ্চিম ইউনিয়নের তোপখানা গ্রামের জুবায়ের খান ও প্রবাসী গীতিকার মঞ্জিল তাজ সহ রবিদাস সম্প্রদায়ের লোকজন ।

মেয়েটির জীবন বাঁচাতে নাম প্রকাশে অনিচ্ছুক আমেরিকা প্রবাসী যুবকের ৪০ হাজার টাকা ছাড়াও ইতিমধ্যে বানিয়াচংয়ের কৃতিসন্তান, অবসরপ্রাপ্ত উপ-সচিব শ্রদ্ধেয় Sheikh Fazleh Elahee জয়ার দুইটি কেমোথেরাপির খরচের দায়িত্ব নিয়েছেন।

Manual4 Ad Code

এছাড়া ও (দৈনিক প্রতিদিনের বাণী পত্রিকার সম্পাদক শাবান মিয়া’র স্ত্রী
ফাইজুন নাহার অসুস্থ জয়ার পিতার বিকাশ নাম্বারে কিছু টাকা পাঠিয়েছেন।

Manual7 Ad Code

উল্লেখ, বিশেষজ্ঞ ডাক্তারগন বলেছেন জয়াকে ১২ টি কেমোথেরাপি দিতে হবে। প্রত্যেকটি কেমোথেরাপির খরচ ১২ হাজার টাকা।
অতএব, দয়াকরে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য সকলকে সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করার অনুরোধ রইলো।
জয়ার বাবা কুনিল রবি দাসের মোবাইল নাম্বার (০১৭৬৮৮১৩৭২০)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code